✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২১-০২-১৫, | ০৯:৩৫:০৭ |করোনা টিকাদান কর্মসূচির অষ্টমদিনে টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও স্বরাষ্ট্র সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন।
সোমবার (১৫ ফ্রেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তারা টিকা নেন।
ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে বাংলাদেশে। সবাইকে এই টিকার দুটি ডোজ নিতে হবে।
গত ২৭ জানুয়ারি দেশে প্রথম করোনার টিকা দেওয়া শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করেন।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||