✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মেসিদের ভেন্যুর শহরে ভারি বৃষ্টিতে বন্যা, সতর্কতা জারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২০, | ১৮:৪১:০৯ |

বিশ্বকাপের ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের ডালাসে ভারি বৃষ্টিতে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এতে স্থানীয় প্রশাসন জরুরি সতর্কতা জারি করেছে।

আগামী সোমবার এই শহরেই অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ। তার আগে ডালাস ফোর্ট ওয়ার্থ এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে।

পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে, ডালাস ফায়ার রেসকিউ বিভাগের সব ইউনিটকে পানিতে আটকে পড়া যানবাহন উদ্ধারে নামতে হয়। আবহাওয়া কর্তৃপক্ষ ‘ক্রিটিক্যাল’ সতর্কতা জারি করে বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে।

তবে স্বস্তির খবর হলো, আর্লিংটনের স্টেডিয়ামটিতে স্বয়ংক্রিয় ছাদ থাকায় ম্যাচ আয়োজন নিয়ে সরাসরি কোনো শঙ্কা নেই। মাঠ প্লাবিত হওয়ার সম্ভাবনাও নেই।

তবুও ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিলম্বের কারণে দল ও দর্শকদের যাতায়াতে বিঘ্ন ঘটতে পারে।

সব মিলিয়ে ম্যাচ আয়োজন সম্ভব হলেও আবহাওয়া পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..