✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

অযোগ্য সরকারি কর্মকর্তাদের সতর্কবার্তা ইমরানের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-১৫, | ০৯:৩১:৫১ |

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির অযোগ্য সরকারি কর্মকর্তাদের শোকজ নোটিশ এবং সতর্কবার্তা দিয়ে চিঠি পাঠিয়েছেন।

কাজে অবহেলা ও জনসাধারণের অভিযোগের ব্যাপারে গুরুত্ব না দেওয়ার গুরুতর অভিযোগ আছে এসব কর্মকর্তার বিরুদ্ধে। খবর দ্য ডনের।

পাকিস্তানের মন্ত্রিসভার বৈঠকে রোববার ইমরান খান সরকারি কর্মকর্তাদের অযোগ্যতার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্যানুযায়ী, পাঞ্জাবের মুখ্য সচিব এক হাজার ৫৮৬ কর্মকর্তার ওপর নিরীক্ষণ চালিয়েছেন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছেন।

ওই রিপোর্ট অনুসারে, ২৬৩ কর্মকর্তাকে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং সাতজনকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

প্রায় ৮৩৩ কর্মকর্তাকে ভবিষ্যতে সতর্ক হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ওই রিপোর্টে ৪০৩ কর্মকর্তার কর্মতৎপরতার প্রশংসা করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..