✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আইভরি কোস্টের বিপক্ষে অপরিবর্তিত থাকছে জার্মান একাদশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২০, | ১৩:৪৯:৫৯ |

বিশ্বকাপে প্রথম ম্যাচে কুরাসাওকে সাত গোল বিধ্বস্ত করে শিরোপার মিশন শুরু করেছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। বাংলাদেশ সময় রাত দুইটায় নিজেদের দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে মাঠে নামছে জার্মান জায়ান্টরা।

গুরুত্বপূর্ণ এ ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনার কোনো পরিকল্পনা নেই বলে জানালেন জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান। টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিতব হতে যাওয়া ম্যাচটি জার্মানির জন্য আরও কঠিন পরীক্ষা হতে পারে। কিন্তু নাগেলসম্যান বলেছেন, তার দলের প্রস্তুতি নিয়ে তিনি আত্মবিশ্বাসী।

তিনি সাংবাদিকদের বলেন, কোনো কিছু পরিবর্তন করার সুস্পষ্ট কোনো কারণ নেই। আমরা বিষয়টি নিয়ে ভেবে দেখব এবং আগামীকাল সবাই সুস্থ ও সবলভাবে ঘুম থেকে ওঠে কিনা তা পর্যবেক্ষণ করব, তারপর আমরা একটি সিদ্ধান্ত নেব।
নাগেলসম্যান লেরয় সানের পক্ষ সমর্থন করেন, যার কুরাকাওয়ের বিপক্ষে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল।

এ নাগেলসম্যান বলেন, কেউ কেউ বলেন যে সে যথেষ্ট আগ্রহী নয়, কিন্তু সে ওই ম্যাচে সত্যিই অনেক নড়াচড়া করেছে।

২০২৩ সালে জার্মান জাতীয় দলের দায়িত্ব নেওয়া নাগেলসম্যান ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ সালের টুর্নামেন্টের পর এই প্রথমবার তার দেশটিকে বিশ্বকাপের গ্রুপ পর্ব পার করাতে চাইছেন, ওই টুর্নামেন্টে জার্মানি চ্যাম্পিয়ন হয়েছিল।

তিনি বলেন, আইভরি কোস্টের ফিটনেস, রক্ষণ এবং গতির জন্য তার দলকে প্রস্তুত থাকতে হবে। তাদের গতি তাদের অন্যতম বড় শক্তি এবং আমার মতে, এটাই তারা সবচেয়ে ভালোভাবে করে। পেপের প্রসঙ্গে নাগেলসম্যান বলেন, গত ম্যাচে সে সব জায়গায় ছিল।

নাগেলসম্যান আরও বলেন, আমরা কিছু ব্যবস্থা নিয়েছি এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি যাতে আমরা তাদের শক্তি যতটা সম্ভব কমিয়ে আনতে পারি। আমরা সবসময় সফল হব না, কারণ তারা অনেক বেশি ভালো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..