সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

দাম কমার পর আজ দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২০, | ১০:৫৭:৩৭ |

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের সমন্বয়ের পর শনিবার (২০ জুন) থেকে নতুন দর কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) গত ১৯ জুন প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা দাম কমানোর ঘোষণা দেয়। এর ফলে আজ সারা দেশের জুয়েলারি দোকানগুলোতে স্বর্ণ বিক্রি হচ্ছে নতুন এই কম দামে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। আগের দামের তুলনায় এটি উল্লেখযোগ্য হ্রাস।

আজকের স্বর্ণের দাম (প্রতি ভরি)

২২ ক্যারেট: ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দামই কার্যকর থাকবে। অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না।

এর আগে গত ১৮ জুন স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে একদিনের ব্যবধানে বড় ধরনের মূল্যহ্রাসের ফলে বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।

রুপার দামও কমেছে

সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী প্রতি ভরি রুপার দাম হলো—

২২ ক্যারেট: ৫ হাজার ২৪৯ টাকা
২১ ক্যারেট: ৫ হাজার ১৬ টাকা
১৮ ক্যারেট: ৪ হাজার ২৫৭ টাকা
সনাতন পদ্ধতি: ৩ হাজার ২০৮ টাকা

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৭৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বৃদ্ধি, ৩৭ বার দাম হ্রাস এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..