✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিশ্বকাপের পর আবারও অবসরে যাবেন নয়্যার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৯, | ২২:০৪:৩৩ |

অবসর ভেঙে বিশ্বকাপে খেলছেন জার্মানির অভিজ্ঞ গোলকিপার ম্যানুয়েল নয়্যার। তিনি জানিয়েছেন, বিশ্বকাপ শেষে আবারও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে চলে যাবেন তিনি। গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এই কথা জানিয়েছেন তিনি।

২০১৪ ফিফা বিশ্বকাপ ৪০ বছর বয়সী নয়্যার জার্মানির হয়ে খেলেছেন নিজের টানা পঞ্চম বিশ্বকাপ। ঘরের মাঠে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে জার্মানির বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেন তিনি। তবে বায়ার্ন মিউনিখের হয়ে দারুণ পারফরম্যান্স করে যাচ্ছিলেন তিনি। এই কারণেই তাকে দলে ফেরান কোচ হুলিয়ান নাগেলসম্যান।

এক সংবাদ সম্মেলনে নয়্যার বলেন, ‘২০২৪ সালে আমি যথার্থ কারণেই অবসর নিয়েছিলাম। আমার কাছে সেটাই সঠিক সিদ্ধান্ত ছিল। গত দুই বছর জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া আমার জন্য অনেক বড় চাপ হয়ে যেত।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে পরিষ্কার যে এটাই আমার শেষ টুর্নামেন্ট। দুই বছর পরের ইউরোতে খেলার কোনো পরিকল্পনা নেই। গত কয়েক দিনে আমি মেনে নিয়েছি যে জার্মানির হয়ে এগুলোই আমার শেষ কয়েকটি ম্যাচ। তবে আমি বিদায়ের আনুষ্ঠানিকতা নয়, সামনের ম্যাচগুলো নিয়েই ভাবতে চাই।’

বিশ্বকাপ জিততে পারলে নয়্যার জার্মানির ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে দুইবার বিশ্বকাপজয়ী হওয়ার কীর্তি গড়বেন। তবে তিনি বলছেন, এই বয়সে আরেকটি বিশ্বকাপে খেলতেই পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।

সূত্র: রয়র্টাস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..