✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৯, | ১১:৩৮:২৭ |

যুক্তরাষ্ট্রের কানসাস সিটির মহাসড়কে গত মঙ্গলবার সন্ধ্যায় একজন উবার চালককে লক্ষ্য করে গুলিবর্ষণসহ ধারাবাহিক একাধিক হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজন এক যুবককে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। ওই উবার গাড়িটিতে করে একদল ফুটবল সমর্থক আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার মধ্যকার বিশ্বকাপ ম্যাচ দেখতে স্টেডিয়ামে যাচ্ছিলেন। 

প্রায় ৩০ মিনিটের ব্যবধানে ইন্টারস্টেট-৬৭০ এবং ইন্টারস্টেট-৭০ মহাসড়কে চালানো এই ধারাবাহিক হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কানসাস সিটির বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘লা নাসিওন’-কে দেওয়া সাক্ষাৎকারে ভুক্তভোগী এক সমর্থক জানান, তারা যখন উবারে করে ম্যাচ দেখতে যাচ্ছিলেন, তখন চলন্ত গাড়িটিকে লক্ষ্য করে পাশ থেকে অন্য একটি গাড়ি থেকে দুই রাউন্ড গুলি চালানো হয়। গাড়ি থামানোর পর তারা দেখতে পান যে উবার চালকের পায়ে গুলি লেগেছে এবং সেখানে বড় ক্ষত তৈরি হয়েছে। তারা দ্রুত পুলিশকে খবর দেন। তবে এই হামলার সঙ্গে চলমান বিশ্বকাপ বা ফুটবল ম্যাচের কোনো সম্পর্ক নেই বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। 

পুলিশ এই হামলার প্রধান সন্দেহভাজন হিসেবে ২২ বছর বয়সী অস্কার সানচেজ-মুনোজ নামের এক যুবককে চিহ্নিত করেছে এবং তাকে সশস্ত্র ও বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছে।

হামলার পরপরই পুলিশ কর্মকর্তারা পার্শ্ববর্তী মিসৌরির ইন্ডিপেন্ডেন্স এলাকার একটি বাড়িতে সন্দেহভাজনের অবস্থান শনাক্ত করেন এবং বাড়িটি ঘিরে ফেললে সেখানে এক অচলাবস্থার সৃষ্টি হয়। অভিযানের একপর্যায়ে ওই বাড়ির ভেতর রহস্যজনকভাবে আগুন ধরে যায়। পরবর্তীতে পুলিশ ভেতরে প্রবেশ করলেও কাউকে খুঁজে পায়নি। 

কানসাস সিটির পুলিশ প্রধান স্ট্যাসি গ্রেভস এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তারা অপরাধীকে ধরার জন্য অত্যন্ত তৎপর রয়েছেন এবং যত দ্রুত সম্ভব তাকে হেফাজতে নেওয়ার চেষ্টা চলছে। 

উল্লেখ্য, এর মাত্র ১০ দিন আগেই কানসাস সিটিতে ইংল্যান্ড ফুটবল দলের বিশ্বকাপ বেসক্যাম্প থেকে মাত্র চার মাইল দূরে আরেকটি বন্দুক হামলার ঘটনায় ৯ জন আহত হয়েছিলেন, যার রেশ কাটতে না কাটতেই এই নতুন হামলার ঘটনা ঘটল।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..