✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নারী সাংবাদিককে হুমকি দেয়া বাইডেনের সহকারী পদত্যাগে বাধ্য

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-১৪, | ০৭:০৫:৩৯ |

এক নারী সাংবাদিকের জীবন ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়ায় পর তুমুল সমালোচনার মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারি টিজে ডকলো। তার পদত্যাগ গ্রহণ করেছে হোয়াইট হাউস। এর আগে শুক্রবার তাকে বরখাস্ত করা হয়েছিল। খবর সিএনএনের।

বিবিসির খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের উপ প্রেস সচিব টি জে ডকলো সম্প্রতি পলিটিকোর রিপোর্টার তারা পামেরিকে হুমকি দেন। পামেরি আরেক সাংবাদিকের সঙ্গে ডকলোর গোপন সম্পর্কের গুঞ্জন নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করছিলেন। পামেরিকে হুমকি দেওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। ওই ঘটনার পর ডকলো নারী সাংবাদিকের কাছে ক্ষমা চান। এতেও পার পাননি। তাকে এক সপ্তাহের জন্য বিনা বেতনে সাময়িক বরখাস্ত করা হয়। বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের সমালোচনা হচ্ছিল। বলা হচ্ছিল, ডকলোকে লঘু দণ্ড দেওয়া হয়েছে।

এর পরপরই ডকলো পদত্যাগের সিদ্ধান্ত নেন। তার পদত্যাগপত্র গ্রহণ করার কথা নিশ্চিত করে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, ডকলোর সঙ্গে আলোচনার পর আমরা তার পদত্যাগ গ্রহণ করেছি।

এ বিষয়ে হোয়াইট হাউস থেকে পদত্যাগকারী কর্মকর্তা ডকলো টুইটারে লেখেন, এটি ছিল ভয়াবহ কাজ। আমি জানি সেটি আর ফেরানো সম্ভব না। তবে আমি বুঝেছি, এ ঘটনা থেকে আমি শিক্ষা নিয়েছি, যা ভবিষ্যত পথচলায় আমার কাজে দেবে।

এর আগে শুক্রবার হোয়াইট হাউজের প্রেসসচিব জেন সাকি জানান, ওই ঘটনার পর ডকলো সাংবাদিক পামেরির কাছে ক্ষমা চেয়েছেন।

শুক্রবার এক টুইটে সাকি লেখেন, ডকলো নিজেই প্রথমে স্বীকার করেছেন যে, তিনি প্রেসিডেন্টের বেঁধে দেওয়া আচরণবিধি অনুসরণ করতে পারেননি।

ক্ষমতা নেয়ার প্রথম দিনই প্রেসিডেন্ট বাইডেন দৃঢ়ভাবে তার কর্মীদের সতর্ক করে দিয়ে বলেছিলেন, হোয়াইট হাউজের কোনো কর্মী যদি সহকর্মীর সঙ্গে অসম্মানজনক আচরণ করেন তবে তা কিছুতেই বরদাশত করা হবে না।

বাইডেন আরও বলেছিলেন, ‘এ বিষয়ে আমি একদমই মজা করছি না। আপনি যদি আমার সঙ্গেও কাজ করেন এবং আমি শুনতে পাই, আপনি অন্য সহকর্মীর সঙ্গে অসম্মানজনক আচরণ করেছেন, তবে অন্য কারো সঙ্গে কথা বলুন। কারণ, আমি তখনই আপনাকে চাকরিচ্যুত করব। আমি কোনো যদি, এবং, কিন্তু শুনবো না।”

জেন সাকি টুইটে জানান, অসদাচরণ করায় ডকলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..