✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সরকার স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে: তথ্যমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৮, | ১৩:৩৭:৪৭ |

বাংলাদেশকে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সেই দায়বদ্ধতা থেকে সরকার স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রুপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

সরকারসহ কেউ ভুলের ঊর্ধ্বে নয় মন্তব্য করে তিনি গণমাধ্যমকে গঠনমূলকভাবে ভুল ধরিয়ে দেয়ার আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সবাইকে সাথে নিয়েই সংস্কার করা হবে। এই প্রথম গণমাধ্যমের সবাইকে একসাথে করা সম্ভব হয়েছে। ফলে এর সূদুরপ্রসারী প্রভাব থাকবে, যা দেশের গণমাধ্যমের জন্য বিশাল সুযোগ।

তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার সমন্বয়কারীর দায়িত্ব পালন করবে। সেই লক্ষ্যে পৌঁছাতে যা যা করা প্রয়োজন, গণমাধ্যম সংশ্লিষ্টদের সাথে নিয়ে সেই পথরেখা তৈরি করা হবে বলেও জানান মন্ত্রী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..