সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

জাপানে ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ সুদহার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৭, | ১৪:১১:০২ |
মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তৈরি জ্বালানি সংকটের চাপ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে নীতি সুদহার বাড়িয়েছে ব্যাংক অব জাপান (বিওজে)।

গতকালের এ সিদ্ধান্তের মাধ্যমে দেশটির সুদহার গত ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাল। খবর রয়টার্স।

বাজারের প্রত্যাশা অনুযায়ী, ব্যাংক অব জাপান স্বল্পমেয়াদি নীতি সুদহার দশমিক ৭৫ থেকে বাড়িয়ে ১ শতাংশ নির্ধারণ করেছে। ১৯৯৫ সালের পর জাপানে ঋণের খরচ এতটা বাড়েনি।

জাপানের কেন্দ্রীয় ব্যাংক গত ডিসেম্বরের পর এ প্রথম সুদহার বাড়াল। বিশ্বজুড়ে মূল্যস্ফীতি মোকাবেলায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকসহ অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোও সুদহার বাড়াচ্ছে।

গভর্নর কাজুও উয়েদার অনুপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর শিনিচি উচিদা জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া শান্তি চুক্তি একটি ইতিবাচক পদক্ষেপ। তবে এখনো বাজারে মূল্যস্ফীতির ঝুঁকি রয়ে গেছে।

এ ঘোষণার পর গতকাল জাপানের শেয়ারবাজারের প্রধান সূচক নিক্কেই ২২৫ প্রায় ১ শতাংশ বেড়ে ৭০ হাজার পয়েন্টের নতুন রেকর্ড স্পর্শ করেছে।

তবে ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের মান সাময়িক বাড়লেও পরে কমে প্রতি ডলার ১৬০ দশমিক ২৯ ইয়েনে নেমেছে। এছাড়া আগামী বছরের এপ্রিল থেকে বন্ড কেনার পরিমাণ কমানোর পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..