✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

রকমারি একুশের অনলাইন বইমেলা শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-১১, | ০৫:৩২:৫১ |

বাংলাদেশের শীর্ষ ই-কমার্স রকমারি ডটকমে ‘বইয়ে বইয়ে সয়লাব হোক ছাপ্পান্ন হাজার বর্গমাইল’ স্লোগানে শুরু হল রকমারি একুশের বইমেলা। প্রতি বছর বাংলা একাডেমি প্রাঙ্গণ বইমেলার আমেজে মুখর থাকে। এবছর করোনা ভয়াবহতার কারণে ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজন করা সম্ভব হয়নি। কিন্তু ফেব্রুয়ারি বাঙ্গালী জীবনের এক অনুভূতির নাম। সেই অনুভূতিকে সম্মান করে রকমারি ডটকম আয়োজন করেছে এই বইমেলা।

এই বিষয়ে কথা বলতে চাইলে অন্যরকম গ্রুপের (রকমারি) চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ বলেন, করোনার কারণে প্রকাশনা শিল্প হুমকির মুখে পড়েছে। ফেব্রুয়ারির অমর একুশে বইমেলা সেই হুমকি থেকে উদ্ধারের উপায় হতে পারতো। অমর একুশে বইমেলা নিয়ে দ্বিধা থাকলেও ফেব্রুয়ারির অনুভূতিকে ধারণ করে অনলাইনে জাঁকজমকভাবে বইমেলা আয়োজন করেছে, যা হয়তো প্রকাশনা শিল্পকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।

বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতি রকমারি ডটকমের এই বইমেলা আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এবং এই উদ্যোগকে সফল করতে সকল সহযোগিতার আশ্বাস দিয়েছেন। রকমারি ডটকমে সকল বইয়ে ন্যূনতম ২৫% ছাড়, বিকাশ পেমেন্টে ১০% ক্যাশব্যাক এবং ৭০০ টাকার অর্ডারে বিকাশ পেমেন্টে রয়েছে ফ্রি শিপিং সুবিধা। মেলার পার্টনার হিসেবে আছে বিকাশ, নেসলে এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..