✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

জন্মদিনে ট্রাম্পকে জার্সি উপহার জার্মান চ্যান্সেলরের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৬, | ২১:২৩:২২ |

ফ্রান্সের এভিয়ান-লে-বেঁ শহরে অনুষ্ঠিত ৫২তম জি৭ জোট সম্মলনে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেশটির জাতীয় ফুটবল দলের একটি জার্সি উপহার দিয়েছেন।

ট্রাম্প রবিবার তার ৮০তম জন্মদিন উদযাপন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া পোস্টে মের্জ মার্কিন প্রেসিডেন্টকে জার্সি উপহার দেওয়ার ছবিটি শেয়ার করেছেন। জার্সিটিতে ‘ট্রাম্প’ নাম এবং ৪৭ নম্বর লেখা রয়েছে। যা গত বছর দায়িত্ব গ্রহণের পর ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার প্রতি ইঙ্গিত করে।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ এবং এর আগে তিনি ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে ছিলেন। পোস্টের ক্যাপশনে জার্মান ফেডারেল চ্যান্সেলর বলেন, ৮০তম জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা। সর্বোপরি আমরা একই দলে আছি।

প্রথমবারের মতো ৪৮টি দেশের অংশগ্রহেণে যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা।প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে ৪-১ গোলে পরাজিত করেছে শুভ সূচনা করেছে। অন্যদিকে জার্মানি তাদের প্রথম ম্যাচে কুরাকাওকে ৭-১ গোলে হারিয়ে একটি বিশাল জয় পেয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..