সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ফেসবুক পোস্টে অসহায় বৃদ্ধার পাশে ইউএনও

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-১১, | ০৫:২৬:২৭ |

বৃদ্ধা বুলবুলি (৮০)। তিনি পঞ্চগড় সদর ইউনিয়নের মোলানীপাড়া এলাকার মৃত বাদল হোসেনের স্ত্রী। দীর্ঘদিন ধরে বার্ধক্যসহ নানান রোগে ভুগছেন বুলবুলি। হাটা চলাও করতে পারেননা। হারিয়ে ফেলেছেন বাকশক্তি। এ অবস্থায় তিনি পরিবারের বোঝা হয়ে দাড়িয়েছেন।

ছেলে-বউ আর নাতি নাতনিরা দালান ঘরে থাকলেও বৃদ্ধার রাত কাটাতে হয় ভাঙা ঘরে যেখানে নেই ভালো একটি চৌকি, এমনকি মশার উপদ্রব থেকে বাঁচতে মশারীও। ছেলে রেজাউল ইসলাম পেশায় কাঠমিস্ত্রি। জীবিকার তাগিদে ছেলে দিনভর বাইরে থাকলে শয্যাশায়ী এই বৃদ্ধার খোঁজ নেওয়ার কেউ থাকেনা।

সম্প্রতি বৃদ্ধা বুলবুলির মানবেতর এই জীবন কাহিনি তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন পঞ্চগড় জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ জালাল।

স্ট্যাটাসটি নজরে আসে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আরিফ হোসেনের। তিনি প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী নিয়ে পাশে দাড়িয়েছেন বৃদ্ধার।

বুধবার বিকেলে তিনি একটি কমোড চেয়ারসহ বেডশীট, তোষক, মশারী, বালতি, মগ, বদনা, স্যাভলন, হুইল পাউডার ও সাবান নিয়ে হাজির হন বৃদ্ধার বাড়িতে। একই সাথে বৃদ্ধার দেখভালের জন্য স্থানীয় সমিলা বেগমকে দায়িত্ব দেন তিনি। বিনিময়ে সমিলা বেগমকে আর্থিক সহায়তাসহ বিভিন্ন সুযোগ সুবিধার আশ্বাস দেন ইউএনও। এর আগে, বৃদ্ধার ছেলে রেজাউলকে চৌকি কিনতে নগদ টাকা দেন ইউএনও।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ জালাল, প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ প্রমূখ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..