✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ব্যাংকিং খাত নিয়ে বড় পদক্ষেপ নিল ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৬, | ১৩:০১:৪১ |

পশ্চিমাদের একের পর এক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে আর্থিক ও ব্যাংকিং সম্পর্ক আরও জোরদার করতে এবার বড় পদক্ষেপ নিল ইরান। রাশিয়ার সাথে বিশেষ অর্থনৈতিক ও আর্থিক লেনদেন নিয়ে আলোচনা করতে সরাসরি মস্কো সফরে যাচ্ছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি।

ইরানের আধা-সরকারি গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সির তথ্যমতে, গভর্নরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের ইরানি প্রতিনিধিদল ইতিমধ্যেই রাশিয়ার উদ্দেশে রওনা দিয়েছে।

এই সফরের মূল লক্ষ্য হচ্ছে দুই দেশের মধ্যে আর্থিক লেনদেনকে আরও সহজ করা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক আদান-প্রদানের পরিমাণ বাড়াতে নতুন ও কার্যকর কৌশল তৈরি করা। দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে থাকা রাশিয়ার সাথে ইরানের এই মিত্রতা আন্তর্জাতিক রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে সম্প্রতি দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আগামী মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নিষেধাজ্ঞা শিথিলকরণ নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঠিক এই আবহেই ইরান ও রাশিয়ার ব্যাংকিং খাতের এই নতুন মেলবন্ধন বিশ্ব অর্থনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে যাচ্ছে। সূত্র- আল জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..