✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

৪১ বছরের রোনালদোর অবিশ্বাস্য ফিটনেস দেখে মুগ্ধ ভিতিনহা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৫, | ১৮:২৮:২৫ |

৪১ বছর বয়সেও দারুণ ফিটনেস ধরে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার যুক্তরাষ্ট্রের মায়ামির একটি সমুদ্রসৈকতে তার সুঠাম শরীর দেখে মুগ্ধ হয়েছেন সতীর্থরাও।

বিশ্বকাপের আগে পর্তুগাল দলের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে ফ্লোরিডার পাম বিচে সময় কাটাতে দেখা যায় রোনালদোকে। সেখানে ছিলেন মিডফিল্ডার ভিতিনহাও।

রোনালদোর শারীরিক গঠন নিয়ে প্রশ্ন করা হলে ভিতিনিয়া বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি, এটা কোনো ফটোশপ নয়। তিনি সত্যিই এমন। ৪১ বছর বয়সে তার এমন ফিটনেস অবিশ্বাস্য। আমার বয়স ২৬, কিন্তু আমিও তার মতো নই।

তিনি বলেন, এটা দেখলেই বোঝা যায় তিনি নিজের শরীর ও ফিটনেস নিয়ে কতটা যত্নশীল। সবসময় ভালো অবস্থায় থাকার জন্য তিনি কতটা পরিশ্রম করেন, সেটারই প্রমাণ এটি।

ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়া রোনালদো বরাবরই বলেছেন, সেরা পর্যায়ে টিকে থাকতে হলে কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার বিকল্প নেই।

বিশ্বকাপের আগে নিজের ফিটনেস নিয়ে প্রশ্ন করা হলে রোনালদো বলেন, শারীরিকভাবে আমি ভালো আছি। আমার ম্যাচগুলো কি দেখেননি?

তিনি বলেন, অনুশীলন ভালো হয়েছে, যদিও বেশ পরিশ্রম করতে হয়েছে। প্রস্তুতিতে আমরা ভালো করেছি। তবে আসল বিষয় শুরু হবে প্রথম ম্যাচে। চাপ যখন বাড়বে, তখনই বোঝা যাবে প্রকৃত চ্যাম্পিয়ন কারা।

বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচ বুধবার ডিআর কঙ্গোর বিপক্ষে। এরপর তারা ২৩ জুন উজবেকিস্তান ও ২৮ জুন কলম্বিয়ার মুখোমুখি হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..