সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল কেন অবৈধ নয়, হাইকোর্টে রিট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৫, | ১৩:২৭:৩৮ |

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। আজ সোমবার (১৫ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ জনস্বার্থে এই আবেদনটি করেন। বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রিট আবেদনে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পাশাপাশি ১৯৮২ সালের 'মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স' আইনটিকেও চ্যালেঞ্জ করা হয়েছে।

আইনজীবী ইউনূছ আলী আকন্দের দাবি, এই আইনের ওপর ভিত্তি করেই সরকার হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে।

এর আগে গত ২৭ মে, অর্থাৎ ঈদের আগের দিন সকালে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয়টি নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনাটি খতিয়ে দেখতে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে, যাদের প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলার প্রমাণ মেলে। তদন্তে দেখা যায়, ওয়ার্ডে ধারণক্ষমতার অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘ সময় এসি বন্ধ থাকা, বিকল্প ভেন্টিলেশন ব্যবস্থা না রাখা এবং বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়াই ছিল শিশুদের মৃত্যুর সম্ভাব্য কারণ।

এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কৈফিয়ত বা ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায়, গত ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে।

তবে নির্দেশনায় উল্লেখ করা হয়েছিল, হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..