✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

‘মা, তোমার জন‍্য একটা গাড়ি কেনার নিয়ত করেছিলাম’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৪, | ২২:৩৪:৩৮ |
অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৫৪ রান করে সিরিজের মোস্ট ভ্যালুঅ্যাবল প্লেয়ার হয়েছেন তাওহিদ হৃদয়। জিতেছেন ৩৫ লাখ টাকা দামের চেরি গাড়ি। সেই গাড়িটি মাকে উপহার দিবেন বলে জানিয়েছেন হৃদয়।

এব্যাপারে ফেসবুক পোস্টে তাওহিদ হৃদয় লিখেছেন, ‘মা, তোমার জন‍্য একটা গাড়ি কেনার নিয়ত করেছিলাম, তার কয়েকদিনের মধ‍্যেই পেয়ে গেলাম। অদ্ভুত না?’

খেলা শেষে হৃদয় বলেন, ‘আলহামদুলিল্লাহ অনেক খুশি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি ব্যাট করার সময় চেষ্টা করেছি দলের জন্য অবদান রাখতে। উইকেট অনেক ভালো ছিল স্পোর্টিং উইকেট ছিল। এমন উইকেটই আসলে দরকার। যদি আমরা ভালো জায়গায় পারফর্ম করতে চাই এমন উইকেটে খেলতে হবে। এসব উইকেটে খেলেই আমরা দিন দিন আরও ভালো করতে চাই।’

আজ রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২৭৪ রান করে বাংলাদেশ। ৮৮ বলে ৮৩ রান করেছেন তাওহিদ হৃদয়। ৫১ বলে ৫৬ রান করে অপরাজিত ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া ৭৮ বলে ৫৮ রান করেন লিটন দাস।

টার্গেট তাড়া করতে নেমে কুপার কনোলির ১৪৯ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে জয়ের দুয়ারে চলে যায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ৩ বল হাতে রেখে ১ উইকেটের জয় পায় অসিরা। 

তবে সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..