✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৪, | ১৬:২৯:০৭ |

বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ১২ জুন পাঠানো এক চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি অবহিত করা হয়। বর্তমানে তিনি দুবাই পুলিশের হেফাজতে রয়েছেন।

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে দুদক। এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান প্রত্যার্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক প্রক্রিয়া শুরু হবে। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হবে।

দুদকের তথ্যমতে, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়। পরে ২০২৬ সালের ৮ মার্চ ঢাকার একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালত তখন উল্লেখ করেন যে তিনি বিদেশে অবস্থান করছেন এবং ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা কার্যকরের নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

এর আগে ২০২৪ সালের ৪ মে স্ত্রী ও মেয়েদের নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন বেনজীর আহমেদ। এরপর তিনি কোন দেশে অবস্থান করছিলেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। দীর্ঘ সময় ধরে তিনি জনসম্মুখের বাইরে ছিলেন।

বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিলে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওই পদে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আসে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তা। সে তালিকায় বেনজীর আহমেদের নামও ছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..