সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

চীনের চাপে দুই বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে যাচ্ছে মেটা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৪, | ১৩:২৬:১৯ |

চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ম্যানুস কেনার দুই বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে আসছে মেটা। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে দুই পক্ষের কার্যক্রম আলাদা করার প্রক্রিয়া শুরু করেছে। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে পারস্পরিক তথ্য আদান–প্রদানও।

প্রযুক্তি নিরাপত্তার কারণ দেখিয়ে প্রায় দুই মাস আগে বেইজিং ম্যানুস বিক্রির নির্দেশ দিয়েছিল। এর পরই মেটা প্রতিষ্ঠানটির নিজস্ব ব্যবস্থায় প্রবেশ বন্ধ করে দেয়। এখন দুই প্রতিষ্ঠানের সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়া চলছে।

খবর অনুযায়ী, ম্যানুসের সহপ্রতিষ্ঠাতারা প্রতিষ্ঠানটি আবার নিজেদের নিয়ন্ত্রণে নিতে প্রায় এক বিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহের আলোচনা করছেন। এতে চীনা অংশীদারিত্বের মাধ্যমে নতুন কাঠামো তৈরি হতে পারে। ভবিষ্যতে হংকংয়ের বাজারে তালিকাভুক্তির পরিকল্পনাও থাকতে পারে।

চীনের এ সিদ্ধান্ত দেখাচ্ছে, কৌশলগত প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ বাড়াতে বেইজিং আরও কঠোর হচ্ছে। শুধু ম্যানুস নয়, দেশটির অন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানগুলোর বিদেশি বিনিয়োগ গ্রহণেও সরকারি অনুমোদনের বিষয়টি সামনে এসেছে।

এদিকে মেটার সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও ম্যানুস নতুন সুবিধা চালু করছে। বিভিন্ন অনলাইন সেবা ও ব্যবসায়িক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করার কাজ চলছে। ২০২৫ সালে ম্যানুসের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রদর্শনী ব্যাপক আলোচনায় আসে। পরে মেটা প্রতিষ্ঠানটি কিনে নেওয়ার ঘোষণা দেয়।

তবে চীনা সংশ্লিষ্টতা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীন—দুই দেশেই প্রতিষ্ঠানটি নিয়ে প্রশ্ন ওঠে। মেটা ও ম্যানুস এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..