✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

টিজুয়ানা ক্যাম্পে অনুশীলন সারল ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১২, | ১১:৪৫:০৬ |

বিশ্বকাপের মূল পর্বের আগে নিজেদের প্রস্তুতি সেরে নিতে মেক্সিকোর টিহুয়ানায় অনুশীলন করেছে ইরান। গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র থেকে স্থানান্তর করে মেক্সিকোতে বিশ্বকাপে প্রস্তুতি ক্যাম্প করে দেশটি। সোমবার (১৫ জুন) লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ইরান।

এর আগে দলটি অ্যারিজোনার টুকসনে একটি স্পোর্টস কমপ্লেক্স নির্বাচন করেছিল। আগের দিন জোলোস দে টিহুয়ানার অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে খেলার পর, ফুটবলারদের একটি পুনরুদ্ধারমূলক প্রশিক্ষণ সেশনে মাঠে অনুশীলন করে।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, ইরানি ফুটবলারদের তাদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচের প্রতিটির আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

ইরানের ফুটবল টিমের একজন কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের একদিন আগে রবিবার ইরান অনুশীলন এবং ফিফার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের জন্য লস অ্যাঞ্জেলেসে যাবে। এরপর শুক্র ও শনিবার আরও দুটি উন্মুক্ত অনুশীলন করার পরিকল্পনা রয়েছে তাদের।

এরপর ইরান ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে খেলার জন্য লস অ্যাঞ্জেলেসে ফিরবে এবং ২৬শে জুন সিয়াটলে মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অংশ নেবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..