✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বিশ্বকাপে ৭ থেকে ১০ গোল খাওয়ার ম্যাচগুলো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১১, | ১৮:৫৩:২২ |
ফুটবল বিশ্বকাপে খেলোয়াড়রা যেমন গোল করার জন্য মরিয়া হয়ে ওঠেন, তেমনি গোল হজম না করার লক্ষ্যেও মাঠে নামে দলগুলো। তবে ম্যাচের উত্তেজনা, কৌশলগত দুর্বলতা কিংবা শক্তির বড় ব্যবধান, সব মিলিয়ে কখনও কখনও ঘটে যায় অপ্রত্যাশিত গোলবন্যা, যা ইতিহাসের পাতায় জায়গা করে নেয়।

ফিফা বিশ্বকাপের ইতিহাসে এমন কিছু ম্যাচ রয়েছে যেখানে একপক্ষ একাই একাধিক গোল করে প্রতিপক্ষকে একেবারে বিধ্বস্ত করেছে। এসব ম্যাচে রক্ষণভাগ প্রায় ভেঙে পড়ে এবং গোলের ঢল নামে একের পর এক। কখনও এটি ঘটে দুই দলের শক্তির বিশাল পার্থক্যের কারণে, আবার কখনও ঘটে খোলা ও আক্রমণাত্মক ফুটবলের ফলেও।

বিশ্বকাপ ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ গোল করার রেকর্ড রয়েছে হাঙ্গেরির দখলে—১০ গোলের রেকর্ড। পাশাপাশি বিভিন্ন সময়ে আরও কয়েকটি দলও এক ম্যাচে বড় ব্যবধানে জয় তুলে নিয়ে জায়গা করে নিয়েছে বিশ্বকাপ ইতিহাসের রেকর্ড বইয়ে। তেমনি কয়েকটি ইতিহাস দেখে নেওয়া যাক।

১০ গোলের ম্যাচ
হাঙ্গেরি-এল সালভাদর: ১৯৮২ বিশ্বকাপে ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানের জয় পায় হাঙ্গেরি। এই ম্যাচে এল সালভাদরকে ১০-১ গোলে হারায় তারা।

৯ গোলের ম্যাচ
হাঙ্গেরি-দক্ষিণ কোরিয়া: ১৯৫৪ বিশ্বকাপে ইতিহাসের অন্যতম একপেশে জয় অর্জন করে। তারা কোনো গোল হজম না করেই নয় গোল করে।

যুগোস্লাভিয়া-জাইর: ১৯৭৪ বিশ্বকাপে গ্রুপ পর্বে যুগোস্লাভিয়া নয় গোলের বড় জয় পায়। এটি এখন পর্যন্ত বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয়গুলোর একটি।

৮ গোলের ম্যাচ
হাঙ্গেরি-পশ্চিম জার্মানি: ১৯৫৪ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বের এই ম্যাচে হাঙ্গেরি পশ্চিম জার্মানিকে ৮-৩ গোলের ব্যবধানে হারায়।

৭ গোলের ম্যাচ
অস্ট্রিয়া-সুইজারল্যান্ড: ১৯৫৪ বিশ্বকাপের সর্বোচ্চ গোলের ম্যাচ এটি। ম্যাচে অস্ট্রিয়া ৭-৫ গোলে সুইজারল্যান্ডকে হারায়। কোয়ার্টার ফাইনালের ম্যাচটি, যা “ব্যাটল অব লসান” নামে পরিচিত। এই ম্যাচে মোট ১২টি গোল হয়।

পশ্চিম জার্মানি-তুরস্ক: ১৯৫৪ বিশ্বকাপে প্লে-অফ রাউন্ডে পশ্চিম জার্মানি তুরস্কের বিরুদ্ধে সাত গোলের সহজ জয় পায়। এই ম্যাচে স্কোরলাইন ছিল ৭-২।

ফ্রান্স- প্যারাগুয়ে: ১৯৫৮ বিশ্বকাপে প্যারাগুয়েকে ৭–৩ গোলের ব্যবধানে হারায় ফ্রান্স। এই ম্যাচটি ইতিহাসে এখনও দাগ কেটে আছে।

জার্মানি-ব্রাজিল: ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ঘরের মাঠে ৭ গোল হজম করে ব্রাজিল। ব্রাজিলের ফুটবল ইতিহাসে অন্যতম শোকের এই ম্যাচে দিতে পেরেছিল ১ গোল।

এরই মধ্যে দরজায় কড়া নাড়ছে ২০২৬ বিশ্বকাপ। ফুটবল দর্শকদের নজর এখন সেদিকেই। এবারও রেকর্ড বইয়ে যোগ হতে পারে নতুন নতুন ইতিহাস, সেই অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

তথ্যসূত্র: ফিফা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..