✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বিশ্বকাপে কখনো পেনাল্টি থেকে গোল করেননি ম্যারাডোনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১১, | ১৮:০৯:৫০ |
ফুটবল বিশ্বের অন্যতম কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। ১৯৮৬ বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্যে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো এই মহান তারকাকে নিয়ে আলোচনা আজও সমানভাবে চলমান।

তবে বিস্ময়কর তথ্য হলো, ক্যারিয়ারে চারটি বিশ্বকাপ খেলেও মূল ম্যাচে কখনো পেনাল্টি থেকে গোল করেননি ম্যারাডোনা। বিশ্বকাপের মতো বড় মঞ্চে অনেক ফুটবলার পেনাল্টি থেকে গোল করে নিজেদের গোলসংখ্যা বাড়ালেও তার ক্ষেত্রে ঘটেছে ভিন্ন ঘটনা।

আর্জেন্টিনার হয়ে ১৯৮২, ১৯৮৬, ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপে অংশ নেন ম্যারাডোনা। এই চার আসরে তিনি মোট ২১টি ম্যাচ খেলে ৮টি গোল করেন। তবে তার কোনো গোলই পেনাল্টি স্পট থেকে আসেনি।

ম্যারাডোনার সবগুলো বিশ্বকাপ গোল এসেছে ওপেন প্লে কিংবা ফ্রি-কিক থেকে। যদিও ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে যুগোস্লাভিয়া ও ইতালির বিপক্ষে টাইব্রেকারে তিনি পেনাল্টি নিয়েছিলেন, কিন্তু ফুটবলের নিয়ম অনুযায়ী টাইব্রেকারে করা গোল খেলোয়াড়ের ব্যক্তিগত গোলের হিসাবের মধ্যে ধরা হয় না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..