সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

পরিস্থিতি বুঝে বাণিজ্য মেলা আয়োজনের সিদ্ধান্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-০৭, | ০৪:১৩:০৩ |

মহামারি করোনার কারণে আগামী ১৭ মার্চ বাণিজ্য মেলা শুরু হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘আমরা মেলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী বলেছেন, এটাকে একটু স্লো করার জন্য। পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করি এ বছরের কোনো একটা সময়ে আমরা মেলাটা করতে পারব।

রবিবার সচিবালয়ে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। বাণিজ্য সচিব জাফর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এক্সিবিশন সেন্টারটি আনুষ্ঠানিকভাবে রফতানি উন্নয়ন ব্যুরোর কাছে হস্তান্তর করা হয়। চীনের রাষ্ট্রদূত লি জিমিং ভার্চুয়ালি এক্সিবিশন সেন্টারটি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে জানানো হয়, এ এক্সিবিশন সেন্টারের মাধ্যমে দেশে উৎপাদিত পণ্যের সঙ্গে বিদেশি ক্রেতা ও উৎপাদকদের সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করবে।

রাজধানীর পূর্বাচলে ২০ একর জমির উপর গত ২০১৭ সালে এক্সিবিশন সেন্টারটির অবকাঠামো নির্মাণ শুরু করে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন। এর নির্মাণে ব্যয় হয়েছে ৭৭৩ কোটি টাকা। এর মধ্যে চীন সরকার অনুদান হিসাবে দিয়েছে ৫২০ কোটি টাকা। বাংলাদেশ সরকার দিয়েছে ২৩১ কোটি টাকা। বাকি ২১ কোটি ২৭ লাখ টাকা ইপিবির নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..