✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বিশ্বকাপ ফুটবলের জনপ্রিয় যত থিম সং

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১০, | ২২:৪৬:৪৩ |

চার বছরের প্রতীক্ষা শেষে আবারো ফিরে এসেছে বিশ্বকাপ ফুটবল। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় পর্দা উঠবে বিশ্বকাপ আসরের।

বিশ্বকাপ নিয়ে আগ্রহ ছেলে, বুড়ো, নারী, পুরুষ কারোরই যেন কম নেই। উৎসাহের কমতি থাকে না বিশ্বকাপ ফুটবলের থিম গান নিয়েও। অনেক সময় এই গান হয়ে ওঠে মাঠে লড়াই করার প্রেরণা।

বিশ্বকাপের গানের ইতিহাস বেশ পুরনো। ১৯৬২ সালের চিলি বিশ্বকাপেই প্রথম আনুষ্ঠানিক গান হিসেবে স্থান পায় ‘এল রক ডেল মুন্ডিয়াল’। তবে নব্বইয়ের দশক থেকে এই থিম সংগুলো বিশ্বব্যাপী তুমুল বাণিজ্যিক ও সাংস্কৃতিক জনপ্রিয়তা পেতে শুরু করে।

নব্বইয়ের দশক থেকে বিশ্বকাপের জনপ্রিয় কিছু থিম সং ও গান

ইতালি ১৯৯০: ‘উন এস্তাতে ইতালিয়ানা’ (ইতালীয় সংস্করণ-এদোয়ার্দো বেনাতো ও জিয়ান্না নান্নিনি) এবং ‘টু বি নাম্বার ওয়ান’ (ইংরেজি সংস্করণ-জর্জিও মোরোডার প্রজেক্ট)।

যুক্তরাষ্ট্র ১৯৯৪: ড্যারিল হল এবং সাউন্ডস অফ ব্ল্যাকনেসের ‘গ্লোরিল্যান্ড’।

ফ্রান্স ১৯৯৮: রিকি মার্টিনের ‘লা কোপা দে লা ভিদা’/‘দ্য কাপ অফ লাইফ’ (ইংরেজি এবং স্প্যানিশ ভার্সন), যা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা থিম সং।

দক্ষিণ কোরিয়া/জাপান ২০০২: অ্যানাস্তাসিয়ার ‘বুম’ (ইংরেজি)। এছাড়া স্থানীয় অফিশিয়াল গান ছিল ‘লেটস গেট টুগেদার নাউ’।

জার্মানি ২০০৬: ইল ডিভো ও টনি ব্র্যাক্সটনের ‘দ্য টাইম অফ আওয়ার লাইভস’।

দক্ষিণ আফ্রিকা ২০১০: শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ (দিস টাইম ফর আফ্রিকা)।

ব্রাজিল ২০১৪: পিটবুল, জেনিফার লোপেজ এবং ক্লডিয়া লাইটের ‘উই আর ওয়ান (ওলে ওলা)’।

রাশিয়া ২০১৮: নিকি জ্যাম, উইল স্মিথ এবং ইরা ইস্ত্রেফির ‘লিভ ইট আপ’।

কাতার ২০২২: ত্রিনিদাদ কার্দোনা, ডেভিডো এবং আয়েশার ‘হায়া হায়া’ (বেটার টুগেদার)।

ইউএসএ, মেক্সিকো ও কানাডা ২০২৬: উত্তর আমেরিকার তিন দেশে চলমান এই মহোৎসবকে কেন্দ্র করে ফিফা এবারও বেশ কিছু অফিশিয়াল সাউন্ডট্র্যাক ও থিম নিয়ে কাজ করছে, যা গ্যালারি থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মে ভক্তদের উন্মাদনা বাড়িয়ে দিয়েছে। এবার কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান বার্না বয়ের কণ্ঠে প্রকাশিত হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল গান ‘দাই দাই’।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..