✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেল লর্ডসের পিচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১০, | ১৮:২৬:৪১ |

বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী ক্রিকেট ভেন্যু লর্ডস স্টেডিয়াম মাঠের পিস নিয়ে এবার প্রশ্ন উঠেছে। পিচের অস্বাভাবিক আচরণের কারণে দুই শতাব্দীর ইতিহাসে প্রথমবারের মতো লর্ডসের পিচকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।

গত সপ্তাহে লর্ডসে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে ইংল্যান্ড ১১৫ রানে জয় পায়। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় আসে পিচের আচরণ। প্রথম দিন থেকেই অতিরিক্ত সুইং ও বলের মুভমেন্ট দেখা যায়, ফলে ব্যাটসম্যানদের জন্য খেলা কঠিন হয়ে পড়ে।

ম্যাচে ৪০টি আউটের মধ্যে ২৪টিই বোল্ড অথবা এলবিডব্লিউ। ফলে প্রথমবার লর্ডসের ভেন্যুকে এক ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।

একইসঙ্গে ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্টে ব্যবহৃত পিচকে ‘অসন্তোষজনক’ রায় দেওয়া হয়েছে। ওই উইকেটে ম্যাচটি তৃতীয় দিন পর্যন্ত যায় কি না সেই সন্দেহ জেগেছিল অনেকের। যদিও বৃষ্টিতে প্রায় একদিন ভেস্তে যাওয়ার পর ফল এসেছে চতুর্থ দিনের সকালে।

লর্ডস কর্তৃপক্ষের অবশ্য এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ ছিল। যদিও লর্ডসের মালিক মেরিলবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ম্যাচের পরই দায় স্বীকার করে বলেছে, উইকেট তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..