✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডের সামনে মেসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১০, | ১৮:১০:৩৪ |

বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়েছে আগেই। ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি হাতে তুলে নিয়ে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতাও মুছে ফেলেছেন লিওনেল মেসি। কিন্তু কিংবদন্তিদের গল্প কখনো থেমে থাকে না। এবার তার সামনে হাতছানি দিচ্ছে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড।

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক ব্রাজিলের কিংবদন্তি পেলে। চারটি বিশ্বকাপে অংশ নিয়ে তিনি করেছেন ১০টি অ্যাসিস্ট, যা এখনো টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।

তার ঠিক পেছনেই যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনার দুই কিংবদন্তি লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনা। দুজনেরই অ্যাসিস্ট সংখ্যা ৮।

২০২৬ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন মেসি। ফলে পেলের দীর্ঘদিনের রেকর্ড ভাঙার সুযোগ তার সামনে রয়েছে। রেকর্ড স্পর্শ করতে প্রয়োজন আরও দুটি অ্যাসিস্ট, আর এককভাবে শীর্ষে উঠতে দরকার তিনটি।

বিশ্বকাপে এখন পর্যন্ত মেসি ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২-এই পাঁচ আসরে খেলেছেন। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও তিনি ছিলেন সমান কার্যকর। বিশেষ করে ২০২২ কাতার বিশ্বকাপে তার নৈপূণ্য আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিল।

অন্যদিকে, ১৯৫৮ থেকে ১৯৭০ সালের মধ্যে চারটি বিশ্বকাপে খেলা পেলে গোল ও অ্যাসিস্ট দুই ক্ষেত্রেই ছিলেন অসাধারণ। তার ১০ অ্যাসিস্টের রেকর্ড অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে অক্ষত রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..