✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

যুক্তরাষ্ট্রের হামলার পর সৌদি-তুরস্ককে ঘটনা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১০, | ১৩:৫০:৪৩ |

ইরানের উপকূলীয় এলাকায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি তাদের কাছে হামলার বিস্তারিত তুলে ধরেন।

ইরানের বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, বুধবার (১০ জুন) আলাদা ফোনালাপে সৌদি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন আরাগচি।
ফোনালাপে তিনি মার্কিন হামলাকে ইরানের ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন বলে নিন্দা জানান। একই সঙ্গে তিনি বলেন, ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সেই অধিকার প্রয়োগ করা হবে।

এর আগে সোমবার হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, সেটি ইরান ভূপাতিত করেছে। এর জবাব দেওয়ার হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন বাহিনী ইরানের উপকূলীয় অঞ্চলে হামলা চালায়। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে।

পরবর্তীতে যুক্তরাষ্ট্র হামলা বন্ধের ঘোষণা দেয়। একই ধরনের ঘোষণা দেয় ইরানের বিপ্লবী গার্ডও। তবে তারা সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে কোনো আগ্রাসন হলে আরও কঠোর জবাব দেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..