✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ফিফা বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন ইয়ামাল?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৯, | ২০:০৪:২৪ |

আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর আগে তরুণ তারকা লামিনে ইয়ামালকে ঘিরে স্পেন দলে বড় স্বস্তির খবর এসেছে। চোটের কারণে অনিশ্চয়তায় থাকলেও বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে নামতে পারেন এই উইঙ্গার, এমনই ইঙ্গিত দিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। তার আগে স্পেন শিবিরে সবচেয়ে বড় উদ্বেগ ছিল ইয়ামালের চোট। গত এপ্রিলের শেষ দিকে বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। ফলে প্রস্তুতি ম্যাচগুলোতেও অংশ নিতে পারেননি এবং প্রথম দুই ম্যাচে তার খেলা নিয়ে ছিল সংশয়।

তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্পেন কোচ জানিয়েছেন, ইয়ামালের পুনর্বাসন প্রক্রিয়া সন্তোষজনক। তিনি বলেন, 'ইয়ামালের উন্নতি ভালো হচ্ছে। আমরা আশা করছি প্রথম ম্যাচেই তাকে পাওয়া যাবে। তবে শুরুতে হয়তো সীমিত সময়ের জন্য খেলানো হবে।'

শুধু ইয়ামালই নন, দলের আরও দুই আক্রমণভাগের খেলোয়াড় নিকো উইলিয়ামস ও ভিক্তর মুনোসও প্রথম ম্যাচের জন্য পুরোপুরি নিশ্চিত নন। তারা কেউই পেরুর বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দলের সঙ্গে ছিলেন না।

ইয়ামালের ফিটনেস নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে তার ক্লাব বার্সেলোনাও। ভবিষ্যতে বড় ধরনের চোট এড়াতে তাকে ধীরে ধীরে মাঠে ফেরানোর পরামর্শ দিয়েছে ক্লাবটি। এমনকি বার্সেলোনার এক ফিজিও, যিনি বর্তমানে স্পেন দলের সঙ্গেও আছেন, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তার পুনর্বাসন প্রক্রিয়া।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, বিশ্বকাপের প্রথম ম্যাচে কেপ ভের্দের বিপক্ষে ইয়ামালকে প্রায় ১৫ মিনিট খেলানো হতে পারে। দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ৪৫ থেকে ৬০ মিনিট মাঠে থাকার সম্ভাবনা রয়েছে। আর সবকিছু ঠিক থাকলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে পূর্ণ সময় খেলতেও দেখা যেতে পারে তাকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..