✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

শেষ মুহূর্তে এসে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ডাচ তারকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৯, | ১৩:৩১:৫৫ |

কুঁচকির চোটের কারণে শেষ মুহূর্তে এসে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নেদারল্যান্ডসের ডিফেন্ডার জুরিয়েন টিম্বার। তার পরিবর্তে সান্ডারল্যান্ডের লুটশারেল গার্ট্রুইডাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ডাচ ফুটবল ফেডারেশন (কেএনভিবি) এ তথ্য নিশ্চিত করেছে।

আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ বিজয়ী ২৪ বছর বয়সী টিম্বার কুঁচকির সমস্যায় ভুগছেন। এর আগে আক্রমণভাগের খেলোয়াড় জাভি সিমন্স এবং সেন্টার-ব্যাক ম্যাথিস ডি লিট ও স্টেফান ডি ভ্রাই ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন।

কেএনভিবি জানিয়েছে, মেডিকেল স্টাফের সঙ্গে পরামর্শের পর টিম্বার নিউইয়র্কে জাতীয় দলের প্রাক-শিবির ছেড়ে যাবেন। বিশ্বকাপে গ্রুপ ‘এফ’-এ সুইডেন ও তিউনিসিয়ার মুখোমুখি হওয়ার আগে কোম্যানের দল রবিবার জাপানের বিপক্ষে মাঠ নামবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..