✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বিশ্বকাপ : শিরোপার পর গোলেও শীর্ষে ব্রাজিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৯, | ১৩:১৯:৪০ |

পাঁচবার শিরোপা জিতে একটা জায়গায় এমনিতেই সবার চেয়ে এগিয়ে ব্রাজিল। আরেকটি জায়গাতেও এখন তারা আছে চূড়ায়। বিশ্ব মঞ্চে সবচেয়ে বেশি গোলের কীর্তি লাতিন আমেরিকার দেশটির।

শীর্ষ দশে ইউরোপের দেশ আছে সাতটি, বাকি তিনটি লাতিন আমেরিকার। ২৩৭ গোল করে শীর্ষে ব্রাজিল। ২৩২ গোল করে তাদের পেছনেই আছে জার্মানি। ১৫২ গোল করে তিন নম্বরে আছে আর্জেন্টিনা। একশর বেশি গোল করেছে ফ্রান্স (১৩৬), ইতালি (১২৮), স্পেন (১০৮) ও ইংল‍্যান্ড (১০৪)।

নেদারল‍্যান্ডস ৯৬ গোল করেছে। ৮৯ গোল করেছে উরুগুয়ে, তাদের চেয়ে দুটি কম হাঙ্গেরির। একমাত্র দল হিসেবে ২২ আসরেই খেলেছে ব্রাজিল। ১১৪ ম‍্যাচে তাদের গোল ২৩৭। ম‍্যাচপ্রতি ২.০৮। বিশ্বকাপে দেশের হয়ে সর্বোচ্চ গোল রোনালদোর (১৫)। প্রতিপক্ষের আত্মঘাতী গোল একটি।

২০টি আসরে খেলা চারবারের চ‍্যাম্পিয়ন জার্মানি ১১২ ম‍্যাচে করেছে ২৩২ গোল। ম‍্যাচপ্রতি ২.০৭। বিশ্বকাপে দেশের হয়ে সর্বোচ্চ গোল মিরোস্লাভ ক্লোসার (১৬), এটা এই টুর্নামেন্টেরও সর্বোচ্চ গোলের রেকর্ড। প্রতিপক্ষের আত্মঘাতী গোল চারটি।

১৮ আসরে খেলা আর্জেন্টিনা ৮৮ ম‍্যাচে করেছে ১৫২ গোল। ম‍্যাচপ্রতি গোল ১.৭৩। বিশ্বকাপে দেশের হয়ে সর্বোচ্চ গোল লিওনেল মেসির (১৩)। প্রতিপক্ষের আত্মঘাতী গোল দুটি।

১০ নম্বরে থাকলেও একটা জায়গায় শীর্ষ ৯ দলের চেয়ে এগিয়ে হাঙ্গেরি। ৯ আসরে খেলেছে দেশটি। ৩২ ম‍্যাচে করেছে ৮৬ গোল। ম‍্যাচপ্রতি গোল ২.৭২! দেশের হয়ে সর্বোচ্চ গোল সান্দর কোচিশের (১১)। প্রতিপক্ষের আত্মঘাতী গোল দুটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..