✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

জোড়া পেনাল্টিতে ডাচদের ঘামঝরানো জয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৯, | ১০:৪৪:৩৪ |

বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচেও চেনা ছন্দে ফিরতে পারল না নেদারল্যান্ডস। নিউইয়র্কের ম্যানহাটনে তুলনামূলক দুর্বল উজবেকিস্তানের বিপক্ষে প্রায় হারতেই বসেছিল ডাচরা। তবে কোডি গাকপোর শেষ মুহূর্তের পেনাল্টি গোলে কোনোমতে ২-১ ব্যবধানের নাটকীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে রোনাল্ড কোম্যানের দল।

৩০ মিনিটে সামারভিল বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ডাচরা। সেখান থেকে ঠাণ্ডা মাথার শটে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন কোডি গাকপো।

ম্যাচের ইনজুরি সময়ে (৯১ মিনিটে) দারুণ এক গোলে উজবেকিস্তানকে ১-১ সমতায় ফেরান ইগোর সেদ্রিভ। ম্যাচের ভাগ্য যখন ড্রয়ের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ৯৮ মিনিটে কর্নার থেকে বল পাওয়ার লড়াইয়ে ডাচ ডিফেন্ডার জান-পল ভ্যান হেককে বক্সের ভেতর টেনে ফেলে দেন উজবেক ডিফেন্ডার। রেফারি আবারও পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে ডাচদের ২-১ ব্যবধানের কষ্টার্জিত জয় এনে দেন গাকপো।

এই নড়বড়ে জয় নিয়েই বিশ্বকাপের মূল মঞ্চে পা রাখছে নেদারল্যান্ডস। আগামী ১৪ জুন জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। 'এফ' গ্রুপে ডাচদের বাকি দুই প্রতিপক্ষ সুইডেন ও তিউনিসিয়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..