✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

‘মেসিকে হারাতে চাই’ আর্জেন্টিনাকে হুঁশিয়ারি আলজেরিয়ার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৮, | ২২:৩৫:৩৫ |

বিশ্বকাপের মঞ্চে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী বার্তা দিল আলজেরিয়া। দলটির তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা সাফ জানিয়ে দিয়েছেন, তাদের লক্ষ্য শুধু ভালো খেলা নয়, লিওনেল মেসিদের হারানোও।

২০২৬ বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রে পৌঁছেছে আলজেরিয়া দল। গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচেই আর্জেন্টিনার মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হবে আফ্রিকার প্রতিনিধিরা।

যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিতে পৌঁছে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ২০ বছর বয়সী মাজা বলেন, “ইনশাআল্লাহ্, আমরা মেসিকে হারাব। আর্জেন্টিনার বিপক্ষে প্রথম ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটি ভালো বিশ্বকাপ খেলতে চাই।”

বর্তমানে বায়ার লেভারকুসেনের হয়ে খেলা এই মিডফিল্ডার আরও বলেন, প্রতিপক্ষ নানা কৌশলে চাপ তৈরি করার চেষ্টা করবে। তবে সেদিকে মনোযোগ না দিয়ে নিজেদের খেলায় মনোযোগী থাকাই হবে তাদের মূল লক্ষ্য।

মাজা বলেন, “আমাদের বুদ্ধিদীপ্ত ফুটবল খেলতে হবে এবং শতভাগ উজাড় করে দিতে হবে। এরপর দেখা যাবে কী হয়। আমরা বিশ্বাস করি, ভালো কিছু করতে পারব।”

ক্যানসাস সিটিতে পৌঁছানোর পর দলটি সরাসরি ক্যানসাস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যায়, যেখানে বিশ্বকাপ চলাকালে তাদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। সেখানে উপস্থিত আলজেরিয়ান সমর্থকেরা পতাকা ও বাদ্যযন্ত্র নিয়ে দলকে স্বাগত জানান। ফলে বিশ্বকাপের আবহে আরও উজ্জীবিত হয়ে উঠেছে আলজেরিয়া শিবির।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..