✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ছয় বছর পর ফের মাঠে অজ্ঞান এরিকসেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৮, | ২২:৩০:৪৮ |

২০২০ ইউরোতে ঘটে যাওয়া হৃদয়বিদারক ঘটনার স্মৃতি এখনও তাজা ফুটবলপ্রেমীদের মনে। সেই দুঃস্বপ্নের ছয় বছর পর আবারও মাঠে অজ্ঞান হয়ে পড়লেন ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। তবে এবার পরিস্থিতি আগের মতো গুরুতর ছিল না বলে জানিয়েছে দলীয় মেডিক্যাল স্টাফ।

রবিবার ওডেন্সের নেচার এনার্জি পার্কে ডেনমার্ক ও ইউক্রেনের মধ্যকার প্রীতি ম্যাচে মাঠে ছিলেন এরিকসেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে ডেনমার্ক ২-১ ব্যবধানে এগিয়ে থাকার সময় হঠাৎ বুক চেপে ধরে মাঠে লুটিয়ে পড়েন তিনি। কিছুক্ষণের জন্য জ্ঞান হারালে দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই চিকিৎসাকর্মীরা মাঠে ছুটে আসেন। তবে স্বস্তির বিষয়, অল্প সময়ের মধ্যেই জ্ঞান ফিরে পান এরিকসেন। পরে তিনি নিজেই হেঁটে মাঠ ছাড়েন এবং আরও পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। পরিস্থিতির কারণে ম্যাচটি বন্ধ ঘোষণা করেন রেফারি।

এরিকসেনের বর্তমান অবস্থা সম্পর্কে ডেনমার্ক দলের চিকিৎসক মর্তেন বোয়েসেন জানিয়েছেন, ফুটবলারের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এরিকসেন খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন এবং বুকে স্থাপন করা পেসমেকারও ঠিকভাবে কাজ করেছে।

চিকিৎসক আরও জানান, ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে হাসপাতালে একাধিক মেডিক্যাল পরীক্ষা করা হবে। দলীয় মেডিক্যাল টিম সার্বক্ষণিকভাবে এরিকসেন এবং হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছে।

এই খবরে স্বস্তি পেয়েছেন ফুটবলপ্রেমীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বের নানা প্রান্ত থেকে এরিকসেনের দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে। যদিও ডেনমার্ক এবার বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি, তবুও প্রিয় তারকাকে আবারও সুস্থভাবে মাঠে দেখতে মুখিয়ে আছেন তাঁর ভক্তরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..