সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

কানাডায় ৪ বাংলাদেশি গুলিবিদ্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-০৪, | ১২:১৮:৩৪ |

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে টরেন্টোর ডাউন টাউনস্থ রিজেন্ট পার্ক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে চার বাংলাদেশি আহত হয়েছে।

গুলিবিদ্ধ চার জনই বাংলাদেশি-কানাডিয়ান। তারা হলেন, পার্লামেন্ট স্ট্রিটের মারহাবা গ্রোসারির মালিক আব্দুল মোমিন, এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার, সুলতান আহমদ এবং আনাই মিয়া।

টরেন্টো পুলিশ জানিয়েছে, রাত ১১:৪৩ টার দিকে রিজেন্ট পার্কস্থ ব্লুভার্ড এবং ডান্ডাস স্ট্রিট পূর্বের ওক স্ট্রিটে এই ঘটনা ঘটে। সাথে সাথেই দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য আহতদের নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে আনাই মিয়ার অবস্থা খুবই আশঙ্কাজনক। তবে বাকি তিনজন শঙ্কামুক্ত। আনাই মিতা গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সহ-সভাপতি বলে জানা গেছে।

এদিকে, পুলিশের কয়েকটি ইউনিট এই অঞ্চলে ব্যাপক তল্লাশি চালিয়েছে এবং ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সন্দেহভাজনকে শনাক্ত করতে পারেনি। তবে পুলিশ দুই সন্দেহভাজনকে খুঁজছে। তারা ২০১৪ মডেলের টয়োটা গাড়ি ব্যবহার করছিল বলে পুলিশের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..