✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

থাইল্যান্ডের পর এবার ঈদের ছুটিতে নেপালে প্রভা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৫, | ২২:১৫:১২ |
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। বিশেষ করে তার ভ্রমণপ্রীতি বরাবরই মুগ্ধ করে ভক্তদের। থাইল্যান্ড সফরের পর এবার নেপালে অবকাশ উদ্‌যাপন করছেন। দেশটির পোখারা থেকে ছবি ও ভিডিও শেয়ার করে আবারও আলোচনায় এসেছেন তিনি।

ভ্রমণপিপাসু প্রভা নেপালের মনোরম প্রকৃতির মাঝে কাটাচ্ছেন দারুণ সময়। সাদামাটা ও স্বাভাবিক লুকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে দেখা গেছে তাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি ও ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, কখনও তিনি পাহাড়ের কোলে গান গাইছেন, কখনও প্যারাগ্লাইডিং করে মেঘ ছুঁয়ে দেখছেন আকাশের রূপ। কায়াকিংয়ের অভিজ্ঞতাও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রভা।
 

ঈদের ছুটিতে প্রিয় তারকাকে এভাবে জীবন উপভোগ করতে দেখে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, সাজগোজ ছাড়াই তার স্বাভাবিক সৌন্দর্য আরও বেশি আকর্ষণীয়। কারও মতে, সময়ের সঙ্গে সঙ্গে প্রভার সৌন্দর্য যেন আরও বেড়েছে।
 
মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও নাটকে অভিনয় করে অল্প সময়েই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান প্রভা। তবে ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাইয়ের কারণে একসময় তার অভিনয়জীবনে কিছুটা বিরতি আসে। বর্তমানে তিনি অভিনয়ে খুব বেশি সক্রিয় নন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..