✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিশ্বকাপের ভেন্যুতে নেওয়া যাবে না পানির বোতল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৪, | ১৫:৩২:০১ |
আসন্ন ফুটবল বিশ্বকাপ ২০২৬–এর স্টেডিয়াম নীতিতে বড় পরিবর্তন এনেছে ফিফা। আগে যেখানে খালি ও পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল আনার অনুমতি দেওয়ার কথা ছিল, এখন সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী দর্শকরা কোনো ধরনের পানির বোতলই স্টেডিয়ামে নিয়ে প্রবেশ করতে পারবেন না।

সংস্থাটি জানিয়েছে, নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, কারণ বোতল ছুড়ে মারার মাধ্যমে আঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। শুধুমাত্র শিশুখাদ্য, চিকিৎসার প্রয়োজনে প্রয়োজনীয় তরল (প্রমাণপত্রসহ) এবং জীবাণুমুক্ত পানি বহনের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

এই সিদ্ধান্ত ঘিরে সমালোচনাও তৈরি হয়েছে, কারণ খেলা চলাকালীন গরম আবহাওয়া ও আর্দ্রতার কারণে দর্শকদের পানি পানের প্রয়োজন বেশি হতে পারে। বোতল নিষিদ্ধ হওয়ায় স্টেডিয়ামের ভেতর থেকে বেশি দামে পানি কিনতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগের টুর্নামেন্টগুলোতে বোতলজাত পানির দামও তুলনামূলকভাবে বেশি ছিল।

ফিফা জানিয়েছে, ভেন্যুগুলোতে কুলিং টেন্ট, মিস্টিং স্টেশন ও পানি সরবরাহ কেন্দ্র থাকবে, যাতে গরমের প্রভাব কিছুটা কমানো যায়। তবে নতুন এই নীতি নিয়ে ভক্তদের মধ্যে বিতর্ক চলছেই।

সুত্র: জিও নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..