✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০২, | ২১:৪৫:০৭ |
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী  খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২ মে) রাতে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, খলিলুর রহমানের এ অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান, গ্রহণযোগ্যতা ও মর্যাদার প্রতিফলন। এটি বৈশ্বিক পরিসরে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বহুপক্ষীয় বিভিন্ন ইস্যু এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদারে খলিলুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। একই সঙ্গে তিনি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বলেও প্রধানমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেন।

বার্তায় জাতিসংঘের এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে পররাষ্ট্রমন্ত্রীর সর্বাত্মক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..