✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

টেস্টে গোলাপি বলের পরীক্ষামূলক অনুমোদন দিল আইসিসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০২, | ১৩:৩১:২৪ |

আলো স্বল্পতার কারণে অনেক সময় নির্ধারিত সময় সূচি আগে খেলা বন্ধ করে দিতে হয়। এতে অনেকক্ষেত্রে ম্যাচের ফলাফল বদলে যায়। এমন পরিস্থিতিতে টেস্ট ক্রিকেটের সময় আরও বাড়াতে একটি পরীক্ষামূলক ব্যবস্থার অনুমোদন দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।


নতুন ব্যবস্থায় আলো স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিলে, ঐতিহ্যবাহী লাল বলের পরিবর্তে গোলাপি বল ব্যবহার করা হতে পারে। এক্ষেত্রে উভয় দলের অনুমতি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।


রবিবার (৩১ মে) আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসি বোর্ড ম্যাচ কর্মকর্তা এবং ভেন্যুগুলোর জন্য নতুন আলোক প্রযুক্তি খুঁজে বের করতে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সঙ্গ একটি যৌথ গবেষণা উদ্যোগও অনুমোদন করেছে। উভয় সংস্থাই এই গবেষণা ও উন্নয়ন কর্মসূচিতে যৌথভাবে অর্থায়ন করবে।

এছাড়াও সভায় কোনো বোলারের সন্দেহজনক অবৈধ বোলিং অ্যাকশনের জন্য তাকে রিপোর্ট করার বিষয়টি বিবেচনা করার সময় ম্যাচ কর্মকর্তারা এখন হক-আই ডেটা ব্যবহারের অনুমতি পাবেন।



এদিকে সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচে খেলোয়াড় এবং কোচিং স্টাফদের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রেও পরিবর্তন বোর্ড সভায় অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান কোচরা এখন ওয়ানডে ম্যাচে আনুষ্ঠানিক পানীয় বিরতির সময় মাঠে প্রবেশ করতে পারবেন। বর্তমানে টি-টোয়েন্টিতে কোচরা সরাসরি মাঠে প্রবেশের অনুমতি পান।

বিদ্যমান নিয়ম অনুযায়ী, খেলার বিরতির সময় শুধুমাত্র বদলি খেলোয়াড়দের মাঠে প্রবেশের অনুমতি রয়েছে। ওয়ানডেতে প্রতি ইনিংসে দুটি নির্ধারিত পানীয় বিরতি থাকায়, কোচরা এখন একটি ম্যাচে খেলোয়াড়দের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে এবং কৌশলগত নির্দেশনা জানাতে চারবার পর্যন্ত সুযোগ পেতে পারেন। মাঠে থাকাকালীন কোচদের দলের আনুষ্ঠানিক খেলার পোশাক পরতে হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। এখন থেকে টি-টোয়েন্টিতে বাধ্যতামূলকভাবে ১৫ মিনিটের বিরতি থাকবে।

অন্যান্য সিদ্ধান্তের মধ্যে আইসিসি লেগ-সাইড ওয়াইডের সংশোধিত ব্যাখ্যাটি স্থায়ীভাবে গ্রহণ করেছে এবং নিশ্চিত করেছে, এমসিসি-র ক্রিকেট আইনের বাকি সমস্ত পরিবর্তন ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এছাড়াও ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগে অংশগ্রহণকারী দলগুলো প্রতিটি টুর্নামেন্ট চক্রে অন্যান্য লিস্ট ‘এ’ সীমিত ওভারের ম্যাচ খেলার যোগ্যতা বজায় রাখবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..