সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মানবতার অনন্য নজির: লাশ কাঁধে ২ কি.মি. হাঁটলেন নারী পুলিশ কর্মকর্তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-০৩, | ১১:৩৪:৪৫ |

মানবতার অনন্য নজির গড়লেন ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার এক নারী পুলিশ কর্মকর্তা।

কে সিরিশা নামে ওই নারী কর্মকর্তা বনের মধ্যে পড়ে থাকা একটি লাশ উদ্ধার করে কাঁধে করে দুই কিলোমিটার হেঁটে গেলেন।খবর এনডিটিভির।

অজ্ঞাত ওই ব্যক্তি মরে পড়ে ছিল বনের মধ্যে। লাশের সৎকার করতে লোকজন প্রয়োজন, কিন্তু কেউ-ই এগিয়ে আসেনি।

অবশেষে ওই নারী পুলিশ কর্মকর্তা লাশের খাটিয়ার এক পাশ ধরলেন। তাকে দেখে এক ব্যক্তি এগিয়ে এসে আরেক পাশ কাঁধে তুলে নিলেন। পরে লাশ কাঁধে নিয়ে দুই কিলোমিটার হেঁটে গেলেন ওই নারী কর্মকর্তা।

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার পালাসা এলাকার ওই ঘটনার ছবি ও ভিডিওচিত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়ে।

নেটিজেনরা প্রশংসাও করছেন নারী কর্মকর্তা কে সিরিশার এ মানবিকতার।

ভিডিওতে দেখা গেছে, কে সিরিশা খাটিয়ায় লাশ কাঁধে নিয়ে খেতের মধ্য দিয়ে হেঁটে চলেছেন। তাকে সাহায্য করছিলেন আরেক ব্যক্তি।

সিরিশার এমন কাজের ভূয়সী প্রশংসা করেছে অন্ধ্রপ্রদেশের পুলিশ বিভাগ। এক টুইটবার্তায় ওই ঘটনার একটি ভিডিওচিত্র শেয়ার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

ভিডিওতে দেখা যায়, আশপাশের মানুষ বলছিল– ’ম্যাডাম চলে যান।’ জবাবে কে সিরিশা বলছিলেন– ‘সমস্যা নেই। ঠিক আছে সব। সৎকারের মূল অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন এই নারী পুলিশ কর্মকর্তা।

জানা গেছে, মৃত ব্যক্তিটির নাম-পরিচয় অজানা ছিল। তাই স্থানীয় গ্রামবাসী ওই লাশের সৎকারে অংশ নিতে চায়নি।

এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছেন পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনীতিবিদ।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..