✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

পূর্ব শত্রুতার জেরে সিলেটে যুবক খুন, ঘটনাস্থল থেকে অভিযুক্ত আটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-৩১, | ২০:৩১:৫৪ |

সিলেট মহানগরীর রায়নগর দপ্তরীপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে বন্ধুর হাতে বন্ধু খুন হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মো. হাবিল (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত জুয়েল (২৬) বর্তমানে মহানগরীর রায়নগর দপ্তরীপাড়ার সাকেরের কলোনির বাসিন্দা এবং ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার ভেরা ১০নং সিধলা ইউপি এলাকার আব্দুর রহিমের ছেলে। আটককৃত যুবক সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন বালুচর মঈনুল মিয়ার বাসার মো. আলীর ছেলে মো. হাবিল।

পুলিশ জানায়, জুয়েল ও মো. হাবিল বন্ধু ছিলেন। পূর্ব শত্রুতার জেরে তাদের দুজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মারামারির একপর্যায়ে হাবিল ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে জুয়েলের গলা, পিঠ ও বুকে একাধিক আঘাত করেন। পরে আহতাবস্থায় স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থল থেকে স্থানীয়রা হাবিলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, দুই বন্ধুর মধ্যে পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাবিলকে আটক করে পুলিশ। হত্যাকাণ্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..