✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চ্যাম্পিয়নস লিগ

পিএসজি এই মুহূর্তে বিশ্বসেরা ক্লাব: আরতেতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-৩১, | ১২:৫৬:৪১ |

পেনাল্টি শুটআউটে হেরে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ার পর আর্সেনাল কোচ মিকেল আরতেতা অকপটে স্বীকার করেছেন, শিরোপাজয়ী প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) বর্তমানে বিশ্বের সেরা দলের মর্যাদায় রয়েছে।

শনিবার বুদাপেস্টে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে টানা দ্বিতীয় মৌসুমের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা নিজেদের করে নেয় পিএসজি। রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় কোনো দল হিসেবে এই কীর্তি গড়ল লুইস এনরিকের দল।

ম্যাচ শেষে আরতেতা জানান, এই মুহূর্তে তিনি কেবল ‘কষ্ট’ অনুভব করছেন। একই সঙ্গে তিনি মেনে নেন, চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ জেতা তাঁর দলটি ফরাসি চ্যাম্পিয়নদের সমকক্ষ ছিল না, যারা পুরো ম্যাচ জুড়েই বলের নিয়ন্ত্রণে আধিপত্য দেখিয়েছে।

সাংবাদিকদের আরতেতা বলেন, ‘আমি পিএসজি এবং বিশেষ করে লুইস এনরিকেকে (কোচ) অভিনন্দন জানাতে চাই। কারণ আমার মতে, ওরাই এখন বিশ্বের সেরা দল।’

ম্যাচে আর্সেনালের বলের দখল ছিল মাত্র ২৩ শতাংশ। পুরো সময় জুড়ে আধিপত্য দেখিয়েছে পিএসজি, বিপরীতে মূলত 'বাস পার্কিং' নীতিতে রক্ষণ সামলাতে বিশ্বাসী ছিল গানার্সরা। ম্যাচের ষষ্ঠ মিনিটে কাই হাভার্টজের গোলে তারা এগিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে উসমান দেম্বেলে পিএসজির হয়ে সমতাসূচক গোলটি আদায় করেন।

আরতেতা আরও বলেন, ‘আজ রাতের এই কষ্টটা আপনাদের মেনে নিতেই হবে, এটি হজম করতে হবে এবং নিজেদের আরও উন্নত করার ও ভিন্ন এক উচ্চতায় পৌঁছানোর জ্বালানি হিসেবে একে ব্যবহার করতে হবে। কারণ ইউরোপের দলগুলোর যে মান, তাতে নিজেকে টিকিয়ে রাখতে অন্য এক স্তরের ফুটবল খেলার সামর্থ্য প্রয়োজন।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..