✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পেনাল্টি মিস করে ‘হিরো থেকে জিরো’ ব্রাজিলের গ্যাব্রিয়েল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-৩১, | ১২:৩১:৪৫ |
ফুটবল কখনো কখনো নিষ্ঠুর হয়ে ওঠে। এ কথাটা আর্সেনালের সেন্টার-ব্যাক গ্যাব্রিয়েল মাগালায়েশের চেয়ে ভালো আর কেইবা বুঝতে পারেন?

পুরো ১২০ মিনিট তিনি খেলেছেন ম্যাচসেরা হওয়ার মতো করে, কিন্তু শেষ মুহূর্তে তিনি করে বসলেন পেনাল্টি মিস। আর সেটাই আর্সেনালের জন্য কাল হয়ে এল। প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্নটা আর পূরণ হলো না তাদের।

পিএসজির বিপক্ষে ম্যাচের শুরু থেকে গ্যাব্রিয়েল প্রায় নিখুঁত খেলা উপহার দিয়েছিলেন। পিএসজির মতো আক্রমণভাগ, যারা গেল বছরের ফাইনালে ইন্টার মিলানকে উড়িয়ে দিয়েছিল ৫-০ গোলে, বা এই তো সেমিফাইনালেও বায়ার্ন মিউনিখের জালে জড়িয়েছিল ৬ গোল, সেই পিএসজি যে পুরো ম্যাচে ওপেন প্লে থেকে একটা গোলও করতে পারেনি, তার কৃতিত্ব মাগালায়েশের ঝুলিতেই যাবে সবচেয়ে বেশি।



পুরো ম্যাচে তিনি ১৩টি ক্লিয়ারেন্স করেছেন। মাটিতে বা বাতাসে একটি লড়াইয়েও হারেননি। ১২০ মিনিটে কোনো প্রতিপক্ষ খেলোয়াড় তাকে কাটিয়ে যেতে পারেননি। এমন পারফর্ম্যান্সের পর তাকে নিয়ে ম্যাচসেরার আলোচনা হওয়াটা অস্বাভাবিক ছিল না।

কিন্তু ভজকট পাকাল শেষ পেনাল্টিটা। আর্সেনাল ৪-৩ গোলে পিছিয়ে ছিল। তিনি গোল করলে তবেই খেলাটা যেত সাডেন ডেথে। কিন্তু তিনি শটটা নেন বারের অনেক ওপর দিয়ে। আর্সেনালকে বিষাদের সাগরে ডুবিয়ে পিএসজি মাতে উল্লাসে।

মিসের পর কান্নায় ভেঙে পড়েন গ্যাব্রিয়েল। তখন সঙ্গী ব্রাজিলিয়ান মারকিনিয়োস ছুটে এসে তাকে সান্ত্বনা দেন।

পেনাল্টি বাদে মাগালায়েশের এমন পারফর্ম্যান্স অবশ্য ব্রাজিলকে বেশ স্বস্তিই দেবে। এমন পারফর্ম্যান্স যে ব্রাজিলকে উপকৃতই করবে আসছে বিশ্বকাপে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..