✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দরকার হলে ২০০ কি. মি. গতিতে বল করব: শাহীন আফ্রিদি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-৩১, | ১২:২৫:০৩ |
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে পাকিস্তান। সেই সিরিজে পাকিস্তানের পেসারদের গতি ও ধারহীন বোলিং নিয়ে চলছে তীব্র সমালোচনা। শাহীন শাহ আফ্রিদিসহ পাকিস্তানি পেসারদের গড় গতি নেমে এসেছিল মাত্র ১৩০ কি. মি.-এর ঘরে।

তবে আজ থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের আগে এই পেস বিতর্ক পাত্তাই দিলেন না পাকিস্তানি অধিনায়ক শাহীন আফ্রিদি। উল্টো এক সাংবাদিকের প্রশ্নে জবাবে রসিকত করে তিনি বলেছেন, দরকার হলে তিনি নাকি ২০০ কি. মি. গতিতে বল করার চেষ্টা করবেন।

জাতীয় দলের পেসারদের গতি কমে যাওয়ার পেছনে অতিরিক্ত ওয়ার্কলোড ও ক্লান্তিকেই মূল কারণ হিসেবে দেখছেন শাহীন। ফাস্ট বোলারদের একটি সচল মেশিনের সাথে তুলনা করেন।

তিনি বলেন, ‘যখন ফাস্ট বোলিংয়ের কথা আসে, তখন মানুষকে বুঝতে হবে যে একটি মেশিন যখন একটানা চলতে থাকে, তখন সেটিরও একসময় রক্ষণাবেক্ষণ বা মেইটটেইন্যান্সের দরকার পড়ে। আমাদের কিছু পেসার গত কয়েকদিনে প্রচুর ক্রিকেট খেলেছে। একজন খেলোয়াড় যখন পুরোপুরি সতেজ এবং বিশ্রামে থাকে, স্বাভাবিকভাবেই সে বেশি তীব্রতা ও গতি নিয়ে বল করতে পারে।’

শাহীন আরও বলেন, ‘পাকিস্তানের ফাস্ট বোলাররা দেশের জন্য সবসময় সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত। কীভাবে আবার গতি বাড়ানো যায়, তা নিয়ে আমরা সবাই ভাবছি এবং কোচ ও ম্যানেজমেন্টও এটা নিয়ে কাজ করছে।’

এরপরই এক সাংবাদিকের ব্যক্তিগত গতির প্রশ্নটি হেসেই উড়িয়ে দেন শাহীন এবং মজার ছলে বলেন, ‘আপনি যদি ব্যক্তিগতভাবে আমার কথা জিজ্ঞেস করেন, তবে আপনার জন্য আমি ২০০ কিলোমিটার গতিতে বল করার চেষ্টা করব।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..