✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মিথ্যা তথ্যে হোটেলে নিয়ে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১৪, | ১০:৩১:৫৯ |

ফরিদপুরে এক তরুণীকে মিথ্যা তথ্য দিয়ে আবাসিক হোটেলে নিয়ে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় মো. মশিউর রহমান পুলক (২৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

 

সোমবার (১৩ অক্টোবর) বিকালে র‌্যাব-১০ এর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই যুবককে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের জানানো হয়। এর আগে রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর স্টেশনরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব জানায়, গত পহেলা জুন দুপুরে ফরিদপুর শহরের নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। ওই তরুণীকে (২০) পুলক জানান যে, তার স্বামী অন্য এক নারীর সঙ্গে ফরিদপুর গুলবাগ এলাকার একটি আবাসিক হোটেলে অবস্থান করছেন। খবর পেয়ে তরুণী পুলককে সঙ্গে নিয়ে হোটেলে গেলে তিনি তরুণীকে একটি কক্ষে আটকে রাখে। এরপর পুলকসহ অন্যান্য আসামিরা কক্ষে প্রবেশ করে তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে। 

এ ঘটনায় তরুণী নিজেই ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি মামলা করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে আসামিদের অবস্থান শনাক্ত করে এবং রোববার রাতে তাকে গ্রেপ্তার করে।

 

র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..