✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে আগুনে দগ্ধ হয়ে নিহত ৯

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১৪, | ১০:১৬:৪১ |

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ীতে পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামে একটি কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে দগ্ধ হয়ে ৯ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের একটি সূত্র। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সূত্রটি। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। 

 

আগুনে দগ্ধ তিনজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মো. সুরুজ (৩০) ও মো. মামুন (৩৫)।

 

দুপুর দুইটার দিকে দগ্ধ অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে ভর্তি করা হয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, রূপনগরের শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে ঘটনায় আমাদের এখানে দুইজন এসেছে। সুরুজের দুই শতাংশ  দগ্ধ হয়েছে ও মামুনের ইনহালেশন ইনজুরি রয়েছে তাদের দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সূত্রে জানা যায়, ‘দুটো প্রতিষ্ঠানে আগুন লেগেছে। এর মধ্যে একটি তৈরি পোশাক কারখানা, অন্যটি একটি রাসায়নিকের গুদাম। পোশাক কারখানাটি সাততলা। এর চারতলায় আগুন লেগেছে। আমরা পোশাক কারখানার এই আগুন মোটামুটি নিভিয়ে ফেলেছি। তবে রাসায়নিকের গুদামের আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এটা এখনও নিয়ন্ত্রণে আসেনি।’ রাসায়নিক কারখানায় ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার অক্সাইড ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..