✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আইপিএলে নতুন রেকর্ড গড়লেন আর্চার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৯, | ১৮:২৬:১০ |

দারুণ ফর্মে রয়েছেন জফরা আর্চার। রাজস্থান রয়্যালসের এই বোলার বেগুনি টুপির দৌড়েও রয়েছেন। চলতি আইপিএলে এখন পর্যন্ত ১৫টি ম্যাচে ২৪টি উইকেট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছেন তিনি।

তবে সবচেয়ে বড় সাফল্য এসেছে গত ২৭ মে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে। নিউ চণ্ডীগড়ের মাঠে রাজস্থানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আর্চার। একই ম্যাচে ইতিহাস গড়ে তিনি আইপিএলের প্লে-অফে প্রথম ক্রিকেটার হিসেবে ৩টি উইকেট ও ৩টি ক্যাচ নেওয়ার কীর্তি গড়েন।

এর আগে আইপিএলের এক ম্যাচে ৩টি উইকেট ও ২টি ক্যাচ নেওয়ার নজির ছিল পাঁচজন ক্রিকেটারের। তারা হলেন হরভজন সিং, ডোয়েন ব্র্যাভো, রশিদ খান, মোহিত শর্মা ও উমেশ যাদব। আর্চার সেই পাঁচজনকে ছাড়িয়ে নতুন মানদণ্ড তৈরি করেছেন।

হারভাজান সিং ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রাজস্থানের বিপক্ষে, একই বছর ব্র্যাভো চেন্নাই সুপার কিংসের হয়ে মুম্বাইয়ের বিপক্ষে এই কীর্তি গড়েন। রশিদ খান ২০১৮ সালে কলকাতার বিপক্ষে, মোহিত শর্মা ২০২৩ সালের ফাইনালে চেন্নাইয়ের হয়ে এবং উমেশ যাদব ২০১৪ সালে পাঞ্জাব কিংসের বিপক্ষে একই অর্জন করেন।

সামগ্রিকভাবে আইপিএলে তৃতীয় ক্রিকেটার হিসেবে এক ম্যাচে অন্তত ৩টি উইকেট ও ৩টি ক্যাচ নেওয়ার তালিকায় জায়গা করে নিয়েছেন আর্চার। এই তালিকায় এগিয়ে আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা, যিনি ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে হায়দরাবাদের বিপক্ষে ৪টি উইকেট ও ৩টি ক্যাচ নিয়েছিলেন। এছাড়া ২০১৩ সালে ডোয়েন ব্র্যাভোও চেন্নাইয়ের হয়ে একই কীর্তি গড়েছিলেন।

চলতি মৌসুমে উইকেট শিকারের দৌড়ে আছেন আর্চার। ১৫ ম্যাচে তার সংগ্রহ ২৪ উইকেট। তালিকায় তার ওপরে রয়েছেন কাগিসো রাবাডা ও ভুবনেশ্বর কুমার, দুজনেরই ২৬টি করে উইকেট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..