সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

অতিথি আপ্যায়নে টেবিলে রাখুন দুই ধরনের কাবাব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৯, | ১২:৩৫:৪২ |

ঈদে গরু ও খাসির মাংসের বিভিন্ন পদের পাশাপাশি টেবিলে রাখতে পারেন টুনা মাছের কাবাব এবং চিকেনের জালি কাবাব।

রেসিপি: 

টুনা মাছের কাবাব

উপকরণ: টুনা মাছের ক্যান ২টি, মিহি পেঁয়াজ কুচি আধা কাপ,কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, পুদিনা পাতা কুচি ২ টেবিল চামচ , লবণ স্বাদমতো, চিনি আধা চা চামচ, ধনিয়া গুড়া, জিরা গুড়া, মরিচ গুঁড়া আধা চা চামচ করে, কনফ্লাওয়ার ২ টেবিল চামচ, ময়দা ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ চা চামচ, সয়াবিন তেল ভাজার জন্য। প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসাথে মাখিয়ে পছন্দ অনুযায়ী পাতার মতো বা হাতের মুঠোয় শেপ দিয়ে কাবাব তৈরি করে নিন। পরে নরমাল ফ্রিজে ৩০ মিনিট রেখে দিন। এবার ফ্রাইপ্যানে সয়াবিন তেল গরম হলে লালচে করে ভেজে তুলুন টুনা মাছের কাবাব।


চিকেনের জালি কাবাব

উপকরণ: চিকেনের কিমা সেদ্ধ ১ কাপ, আলু সেদ্ধ ১ কাপ (গ্রেড করা), মিহি পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ২ চা চামচ ধনে ও জিরা গুঁড়া ১ চা চামচ করে, লবণ ও চিনি স্বাদমতো, ধনে ও পুদিনা পাতা কুচি ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, ডিম ১টি, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, সয়াবিন তেল, লেবুর রস ১ চা চামচ।

প্রস্তুত প্রণালি: চিকেনের কিমা লবণ, পানি দিয়ে সেদ্ধ করে নিন। আলু সেদ্ধ করে খোসা ফেলে গ্রেড করুন। এবার একটি পাত্রে ডিম ছাড়া বাকি সব উপকরণ দিয়ে ভর্তার মতো বানিয়ে নিন। হাতে তেল লাগিয়ে কাবাব তৈরি করে ৩০ মিনিট রেখে দিন। তারপর একটি পাত্রে ডিম ফাটিয়ে ১ টেবিল চামচ পানি দিয়ে পেস্ট করে নিন। কড়াইতে তেল গরম হলে কাবাব ডিমে চুবিয়ে সোনালি করে ভেজে নিন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..