সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মধ্যপ্রাচ্য সংকটে শ্রীলঙ্কার চা শিল্পে বড় ধরনের ধাক্কা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৯, | ১২:২৮:০১ |
দেশটির রফতানি উন্নয়ন বোর্ডের (ইডিবি) তথ্যানুযায়ী, মার্চে চা রফতানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৩ শতাংশ কমে ১১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ডলারে দাঁড়িয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে শ্রীলঙ্কার প্রধান আয়ের উৎস চা শিল্প বড় ধরনের ধাক্কা লেগেছে। এর ফলে এই খাতের ওপর নির্ভরশীল কয়েক লাখ মানুষের জীবনে তীব্র অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। জ্বালানির উচ্চমূল্য, মূল্যস্ফীতি ও বিদ্যুৎ সংকটে বিপর্যয় দ্বীপরাষ্ট্রটির অর্থনীতি এই ধাক্কায় আরো দুর্বল হয়ে পড়ার ঝুঁকিতে পড়েছে। খবর রয়টার্স।

শ্রীলঙ্কার ১ দশমিক ৫ বিলিয়ন বা ১৫০ কোটি ডলারের চা শিল্পের ওপর প্রায় ২৪ লাখ মানুষের জীবিকা নির্ভরশীল। দেশটির বিখ্যাত ‘সিলন টি’ রফতানির প্রায় অর্ধেকই যায় মধ্যপ্রাচ্যে, যার বার্ষিক রফতানি মূল্য প্রায় ৬৮ কোটি ডলার। তবে দেশটির রফতানি উন্নয়ন বোর্ডের (ইডিবি) তথ্যানুযায়ী, মার্চে চা রফতানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৩ শতাংশ কমে ১১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ডলারে দাঁড়িয়েছে।

শ্রীলঙ্কার চায়ের সবচেয়ে বড় ক্রেতা ইরাকে রফতানি কমেছে ৩৮ শতাংশ। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) রফতানি কমেছে রেকর্ড ৯৩ শতাংশ। জাহাজ চলাচল ব্যাহত হওয়া এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণে দিলমাহর মতো বড় প্রতিষ্ঠানগুলো ব্যাপক লোকসান গুনছে। তারা এখন কানাডা ও যুক্তরাষ্ট্রের মতো নতুন বাজারে সুযোগ খুঁজছে।

এই সংকটের সরাসরি প্রভাব পড়েছে চা বাগান শ্রমিকদের ওপর। এ শ্রমিকদের দৈনিক আয় মাত্র ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৭৫০ শ্রীলঙ্কান রুপি। জীবনযাত্রার ব্যয় বাড়ার কারণে অনেক পরিবার এখন তিন বেলার খাবার কমিয়ে দিয়েছে, বাগান ছাড়ছেন অনেক শ্রমিক। অন্যদিকে সরকার জ্বালানির দাম ৪০ শতাংশ বাড়িয়েছে এবং বিদ্যুৎ সাশ্রয়ে বুধবার সরকারি ছুটি ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে শ্রীলঙ্কার সাধারণ মানুষের দুর্ভোগ আরো চরম আকার ধারণ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..