✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

জেনজির ‘ট্রেন্ডে’ বাড়ছে মাচার দাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৯, | ১২:২৫:০৩ |
জাপানের ঐতিহ্যবাহী পানীয় মাচা এখন তরুণদের নতুন পছন্দ। বিশেষ করে জেনজির মধ্যে এ সবুজ চায়ের ‘ট্রেন্ড’ বা জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। এর প্রভাব পড়ছে পণ্যটির বাজারেও। গত দুই বছরে ভালো মানের মাচার দাম প্রায় দ্বিগুণ হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সানডে টাইমস।

মাচা হলো গুঁড়া করা সবুজ চা বা গ্রিনটি। জাপানে সাধারণত বিশেষ উপলক্ষে পানীয়টি পরিবেশন করা হয়। অনেকের মতে, এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী উপাদান আছে। পাশাপাশি এর উজ্জ্বল সবুজ রঙ সহজেই নজর কাড়ে।

জেনজি প্রজন্মের একটি বড় অংশজুড়ে আছে সামাজিক যোগাযোগমাধ্যম। তাদের এ ভিজুয়াল সংস্কৃতির যুগে ‘মাচা লাতে’ হয়ে উঠেছে অন্যতম দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় একটি পানীয়। স্বচ্ছ গ্লাসে সাদা দুধের ওপর গাঢ় সবুজের স্তর আর হালকা ফেনা মিলিয়ে পানীয়টি ছবিতেও বেশ চমৎকার দেখায়। এসব ছবি আজকাল সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে পরিণত হয়েছে।

প্রতিবেদন বলছে, জাপানের পাশাপাশি এখন ইউরোপ ও পশ্চিমা দেশগুলোয়ও মাচার জনপ্রিয়তা বেড়েছে। বিশেষ করে যুক্তরাজ্যের বিভিন্ন কফিশপে এখন মাচা লাতে, আইসক্রিম বা মাচামিশ্রিত নানা খাবার বিক্রি হচ্ছে।

যুক্তরাজ্যের কফি চেইন ব্ল্যাক শিপ কফির সহপ্রতিষ্ঠাতা গ্যাব্রিয়েল শোহেত বলেন, ‘ভালো মানের জাপানি মাচা সংগ্রহ করা এখন কঠিন হয়ে পড়েছে। কারণ হঠাৎ করেই চাহিদা অনেক বেড়ে গেছে। উন্নতমানের “‍সেরিমোনিয়াল গ্রেড” মাচা কিনতে এখন অনেক বেশি দাম দিতে হচ্ছে।’

তিনি জানান, প্রতিষ্ঠানের মোট বিক্রির প্রায় ১৮ শতাংশই এখন মাচাজাত পণ্য থেকে আসে। মাচা ওয়াফল, মাচা আইসক্রিম ড্রিংকসহ বিভিন্ন পণ্যের চাহিদা বাড়ছে। মহামারীর পর জাপানে পর্যটক বাড়ায় এ বাজারে প্রভাব পড়েছে বলে জানান গ্যাব্রিয়েল। তবে দাম বাড়লেও ক্রেতাদের ওপর পুরো চাপ দিতে চান না ব্যবসায়ীরা।

বাজার বিশ্লেষকরা বলছেন, স্বাস্থ্যসচেতনতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ড তৈরির কারণে মাচার জনপ্রিয়তা আরো বেড়েছে। তাই সামনের দিনে পণ্যটির দাম আরো বাড়তে পারে।

প্রতিবেদনে আরো বলা হয়, চীনেও মাচা তৈরি হয়। তবে অনেকের মতে, সেখানকার মাচার মান জাপানি মাচার মতো নয়। রঙ ও স্বাদেও পার্থক্য রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..