✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বিক্রি হলো ১২৬ বছরের পুরনো ক্যাডবেরি চকোলেট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৯, | ১২:১৬:৪৫ |
সাধারণত চকোলেটের মেয়াদ থাকে কয়েক মাস বা বড়জোর এক-দুই বছর। কিন্তু ১২৬ বছর আগের একটি চকোলেট বার যদি এখনো অক্ষত থাকে, তবে তা অবাক করার মতোই বিষয়। যুক্তরাজ্যের সাফোকের মার্টলেশাম হিথে ‘লকডেলস অকশনার্স অ্যান্ড ভ্যালুয়ার্স’ নামের একটি নিলাম কেন্দ্রে সম্প্রতি ১৯০০ সালের একটি ক্যাডবেরি চকোলেট বার নিলামে ওঠে। প্রাচীন চকোলেট বারটি গত সপ্তাহে ৫০০ পাউন্ডেরও বেশি দামে বিক্রি হয়েছে। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৮০ হাজার টাকার বেশি।

একজন ব্যক্তিগত সংগ্রাহকের কাছ থেকে চকোলেট বারটি নিলামে তোলা হয়। শুরুতে ধারণা ছিল, চকোলেটটির দাম হয়তো ২০০ থেকে ২৪০ পাউন্ড পর্যন্ত উঠবে। কিন্তু নিলাম শুরু হতেই এটি ৫২০ পাউন্ডে বিক্রি হয়ে যায়।

নিলাম কেন্দ্রের ক্যাটালগার ক্রিস এলমি বলেন, ‘বোয়ার যুদ্ধের সময়কালের কোনো চকোলেটের কৌটার জন্য ৫২০ পাউন্ডের দামটি সম্ভবত একটি বিশ্ব রেকর্ড। ক্রেতা প্রিমিয়ামসহ মোট ৬৪০ পাউন্ড পরিশোধ করেছেন।’

তিনি আরো জানান, চকোলেটটি প্রতিটি বারের ওপর এখনো ক্যাডবেরি লোগো স্পষ্ট পড়া যায়।

চকোলেটের পেছনে রয়েছে এক ঐতিহাসিক গল্প। ১৮৯৯ থেকে ১৯০২ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণ নিয়ে ব্রিটিশ সাম্রাজ্য ও দুটি স্বাধীন বোয়ার রাজ্যের মধ্যে ‘দ্বিতীয় বোয়ার যুদ্ধ’ হয়। সেই যুদ্ধে অংশ নেয়া ব্রিটিশ সৈন্যদের জন্য বিশেষ উপহার পাঠানোর সিদ্ধান্ত নেন তৎকালীন রানী ভিক্টোরিয়া। রানী ভিক্টোরিয়ার নির্দেশে বেশকিছু চকোলেট প্রস্তুতকারক কোম্পানিকে সৈন্যদের জন্য হাজার হাজার টিনের কৌটা ভরা চকোলেট তৈরির দায়িত্ব দেয়া হয়। এর মধ্যে ছিল ক্যাডবেরি (তৎকালীন নাম ক্যাডবেরি ব্রাদার্স লিমিটেড), জেএস ফ্রাই ও রাউনট্রি। একই সঙ্গে চকোলেটের ধাতব কৌটার ওপর বিশেষভাবে খোদাই করে লেখা ছিল ‘সাউথ আফ্রিকা ১৯০০’। এর ঠিক নিচেই রানী ভিক্টোরিয়ার নিজের হাতের লেখার অনুকরণে লেখা ছিল, ‘আমি আপনাদের একটি শুভ নতুন বছর কামনা করি’।

১৯০০ সালের শেষের দিকে এ রকম ১ লাখ ২০ হাজারের বেশি চকোলেটের কৌটা তৈরি করে যুদ্ধক্ষেত্রে থাকা সৈনিকদের মাঝে বিতরণ করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..